বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বাংলাদেশ ইট প্রস্তুতকারী খুলনা বিভাগীয় মালিক সমিতির প্রতিদিনের সম্মেলন অনুষ্ঠিত

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া / ১৫৬ Time View
Update : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বিভাগীয় মালিক সমিতির প্রতিদিনের সম্মেলন

 

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা ২০২৫ শনিবার সকাল সাড়ে ১০ টায় যশোরে ওরিয়ন ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা চেম্বার অফ কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের ইট প্রস্তুতকারী মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব সদরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টোকন,যশোর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক জনাব তানভিরুল ইসলাম সোহান, রংপুর বিভাগীয় মালিক সমিতির সম্মানিত সভাপতি আজিজুল হক, সার্বিক পরিচালনায় ছিলেন যশোর জেলা মালিক সমিতির সম্মানিত সভাপতি কাজী নাজির আহমেদ চুন্নু, অনুষ্ঠানটির সভাপতি করেন খুলনা বিভাগীয় ইটভাটা মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল সাত্তার।

সবাই আগামিতে ইটভাটা শিল্পকে যাতে বাংলাদেশে সুন্দরভাবে চালানো যায় সেই বিষয়ে আলোচনা করা হয় এবং যেসব ভাটাগুলোর সরকার বন্ধ করে দেয়ার জন্য চেষ্টা করছে সেগুলো আইনের পদক্ষেপ নিয়ে ভাটা গুলো চালানোর জন্য সার্বিকভাবে আলোচনা করা হয়। আলোচনা শেষে ২৫ সদস্যের খুলনা বিভাগীয়একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। খুলনা বিভাগের নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন কাজী নাজির আহমেদ চুন্নু,যুগ্ন আহবায়ক হিসেবে মনোনীত হন আলহাজ্ব মোঃ শাহজাহান ন জমাদ্দার। সদস্য সচিব হিসেবে মনোনীত হন খাজা নাসির উদ্দিন শান্তি।

উক্ত সম্মেলনে খুলনা বিভাগের দশটি জেলা থেকে প্রতিনিধিরা সম্মেলনে যোগদান করেন। সম্মেলন শেষে প্রীতি ভোজের আয়োজন করেন যশোর জেলা ইট ভাটা মালিক সমিতি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com