প্রশ্ন করলেই ‘গণধোলাই’: আজিজুরের নলতায় গণতন্ত্র এখন ঢালাইয়ের নিচে চাপা
নিজস্ব প্রতিনিধিঃ
/ ২৩৫১
Time View
Update :
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
Share
সরকারি অর্থে ব্যক্তিগত জমিতে সিসি ঢালাইকালে বাধা দেওয়ায় সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ইউপি মেম্বর আহম্মদ আলী গাজীসহ তার ছেলেদের উপর হামলার অভিযোগ উঠেছে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে।
ওই ঘটনায় নলতা ইউপি মেম্বর আহম্মাদ আলী গাজী বাদী হয়ে চেয়ারম্যান আজিজুর রহমানসহ ৫ জন এবং অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্ত অন্যরা হলেন মাঘুরালী গ্রামের জহুর আলীর ছেলে ও দফাদার বাবু, ইছাপুর গ্রামের মৃত শেখ মোসলউদ্দীনের ছেলে শেখ হাসান, কাজলা গ্রামের মৃত করিম বক্স পাড়ের ছেলে হাফিজুল ইসলাম পাড়, সন্নাসীর চক গ্রামের অহেদ বক্স গাজীর ছেলে মফিজুল ইসলাম।
এ বিষয়ে নলতা ইউপি মেম্বর আহম্মদ আলী গাজী বলেন, নলতা কালিবাড়ী এলাকায় আমার ক্রয়কৃত ৪ শতক জমিতে দুইতলা ভবন বিশিষ্ট একটি মার্কেট নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখলে আছি। ওই মার্কেটে ৫টি দোকান ঘর আছে যাহা ভাড়া দেওয়া। মার্কেটের পূর্ব পার্শ্ব দিয়ে ৪ হাত রাস্তা আছে। রাস্তার পশ্চিম পাশ দিয়ে আমার মার্কেটের অবস্থান। মার্কেটের পশ্চিম পার্শ্বে দোকানের সামনে আমার ক্রয়কৃত জমির মধ্যে ৩ ফুট বারান্দা আছে। ওই ৩ ফুট বারান্দা দখল করে বিএনপি’র বহিস্কৃত নেতা ও নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ও তার সহযোগীরা সরকারি বরাদ্দে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন।
বিষয়টি আমি জানতে পেরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরবার গত ২৭ এপ্রিল প্রতিকার চেয়ে একটি আবেদন করি। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার গত ৩০ এপ্রিল তদন্তের জন্য একটি পত্র উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বরাবর প্রদান করেন।
সার্ভেয়ার ওই দিনই আমাকে একটি নোটিশ দেন তদন্ত করার জন্য এবং সার্ভেয়ার ঘটনাস্থলে আসেন এবং সরেজমিনে তদন্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মোবাইল ফোনে আমার সম্মুখে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানকে রাস্তার কাজ বন্ধ রাখতে বলেন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে গত ৪ মে আনুমানিক সকাল ১০ টার দিকে রাস্তার ঢালাই শুরু করেন।
গত ৫ মে আমার মার্কেটের বারান্দার ৩ ফুট জায়গা চেয়ারম্যান আজিজুর রহমান দখল করে সরকারী অনুদানে রাস্তা নির্মাণ কাজ শুরু করেন। আমি, আমার পুত্র আমজাদ হোসেন ও আকরম হোসেন আমার জায়গা দখল করে রাস্তা নির্মাণের বিরুদ্ধে প্রতিবাদ করলে চেয়ারম্যান নিজেই আমার পুত্র আকরম এর উপর অতর্কিত আক্রমণ করেন। ওই সময়ে চেয়ারম্যানের আপন ভাই হাফিজুল ইসলাম, ইউপি দফাদার বাবু ও মফিজুলসহ আরও ৭/৮ জন আমার ও আমার দুই পুত্রের উপর হামলা করে শারীরিক জখম করে। চেয়ারম্যান ও তার লোকজন মিলে আমার ভাড়াটিয়া মিলনের দোকানের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে সার্টার বন্ধ করে বেদম মারপিট করেন। আমার ছোট পুত্র আকরম বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি আছে। তার বাম কানে ৮টি সেলাই দিতে হয়েছে। তার অবস্থা গুরুত্বর।
তিনি আরো বলেন, আমি একজন ইউপি সদস্য। আমার রেকর্ডীয় জায়গা দখল করে নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আমার রেকর্ডীয় সম্পত্তি দখল করে যে ঢালাই রাস্তা নির্মাণ করেছে তা নিন্দনীয়। আমার পরিবারের উপর হামলা ও আমার রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের ঘটনায় আমি বিএনপি’র বহিস্কৃত নেতা আজিজুর রহমানের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি।
এ বিষয়ে জানতে চাইলে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘জনগণের রাস্তা আটকানোর কারণে জনগণ তাদের গণধলাই দিয়েছে। সরেজমিনে আসলে বিস্তারিত জানতে পারবেন।’
কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, ‘ওই ঘটনায় ইউপি মেম্বর বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এঘটনায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিলন সাহা’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।