মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে পুকুরে স্নান করতে গিয়ে বৃদ্ধের মৃত্য

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: / ১৭ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নে পুকুরে স্নান করতে গিয়ে মো. আব্দুস সামাদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ির পাশের পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাঁর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সামাদ কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা। তিনি মৃত শারাফত আলী সরদারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে আব্দুস সামাদ স্নান করার জন্য বাড়ির আঙিনার পুকুরে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে তাঁর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি কালিগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। পরে মরদেহটি নিজ বাড়িতে নেওয়া হয়।

পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুস সামাদের দাফন সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com