সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

চৌগাছায় ২৬ কর্মকর্তা-কর্মচারীর ৫.৮৫ লাখ টাকা বাসা ভাড়া বকেয়া

নিজস্ব প্রতিনিধিঃ / ২০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

যশোরের চৌগাছা উপজেলায় সরকারি বাংলো, ফ্ল্যাট ও ডর্মেটরিতে বসবাসকারী ২৬ কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন দপ্তরের কাছে প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা বাসা ও সিট ভাড়া বকেয়া রয়েছে বলে অভিযোগ উঠেছে। মাসের পর মাস ভাড়া পরিশোধ না করেই সরকারি আবাসনে বসবাস করায় একদিকে সরকারের রাজস্ব বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বকেয়া ভাড়ার পরিমাণ বাড়ছে।

তথ্য অনুযায়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহারের নামে তিন বছরের প্রায় ১ লাখ ৮ হাজার টাকা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের ৫১ হাজার, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ওবাইদুল ইসলামের ৪২ হাজার, ইউএনওর গাড়িচালক সোহেল রানার ৩৬ হাজার, অফিস সহকারী শাহজালালের ২৭ হাজারসহ আরও কয়েকজনের নামে ভাড়া বকেয়া রয়েছে। ডর্মেটরিতে বসবাসকারী বিভিন্ন দপ্তরের প্রায় ১৪ জন স্টাফেরও প্রায় ৭২ হাজার টাকা সিট ভাড়া বকেয়া রয়েছে বলে জানা গেছে।

এছাড়া অভিযোগ রয়েছে, বরাদ্দ না থাকলেও উপজেলা চেয়ারম্যানের বাংলোতে সহকারী কমিশনার (ভূমি) বসবাস করছেন। এ নিয়ে সরকারি আবাসন বরাদ্দ ও ভাড়া আদায়ের নিয়ম নিয়েও প্রশ্ন উঠেছে। তবে পিআইও শামসুন্নাহর দাবি, “আমার কোনো বকেয়া নেই, সম্পূর্ণ বাসা ভাড়া পরিশোধ আছে।” উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ইউনুস আলী বলেন, এ বিষয়ে কোনো চিঠি না পাওয়ায় তিনি অবগত নন। বিষয়টি ইউএনও জানেন।

উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি ফোন কেটে দেন। ইউএনও ফারজানা ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। সরকারি আবাসনের ভাড়া বকেয়া ও বরাদ্দের বিষয়টি তদন্ত করে বকেয়া অর্থ আদায় এবং অনিয়ম থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com