মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দুর্নীতি-মাদকমুক্ত সদর ইউনিয়ন চান বুলবুল

মোমিনুর রহমান: / ২৭ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেবহাটা উপজেলার ৫ নং সদর দেবহাটা ইউনিয়ন থেকে জামায়াত মনোনীত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী বিশিষ্ট ব্যক্তিত্ব ও সাবেক সফল চেয়ারম্যান আলহাজ্ব আবু তালেব বুলবুল এক সাক্ষাৎকারে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমুখী বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন।

সাক্ষাৎকারে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে নতুন ও আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মিত হলেও দীর্ঘ দিনেও ৫ নং সদর দেবহাটা ইউনিয়নে কোনো নতুন ভবন নির্মিত হয়নি। বর্তমানে বিদ্যমান জরাজীর্ণ ভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইউনিয়নবাসীর পূর্ণ সমর্থনে তিনি যদি পুনরায় ক্ষমতায় আসতে পারেন, তবে এই জরাজীর্ণ ইউনিয়ন পরিষদ ভবনকে একটি আধুনিক ও যুগোপযোগী কমপ্লেক্সে রূপান্তর করবেন।

জনসেবা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে আবু তালেব বুলবুল বলেন, “২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আমি সফলভাবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার সেই দীর্ঘ প্রশাসনিক ও অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ৫ নং দেবহাটা সদর ইউনিয়নকে ঢেলে সাজাব। দুর্নীতি ও মাদক নির্মূলকে নিজের সর্বোচ্চ অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি চিরতরে নির্মূল করা হবে।

পাশাপাশি যুবসমাজকে সর্বনাশা মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলা ও গঠনমূলক বিভিন্ন যুবকল্যাণমূলক কর্মসূচি হাতে নেওয়া হবে। সাধারণ মানুষের ভোগান্তি লাঘবের প্রতি জোর দিয়ে তিনি আরও বলেন, বিভিন্ন ভাতাভোগী ও প্রান্তিক মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই খুব সহজে সরকারি বিভিন্ন অনুদান ও সুযোগ-সুবিধা সরাসরি হাতে পান, সেই স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা নিশ্চিত করা হবে। অবহেলিত এই ইউনিয়নকে একটি জনবান্ধব, উন্নত ও আধুনিক মডেল ইউনিয়নে পরিণত করতে তিনি দলমত নির্বিশেষে ইউনিয়নবাসীর সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com