উৎসবমুখর ও জমকালো পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো ‘যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম’-এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী।
৬ সেপ্টেম্বর সকাল ১০টায় যশোর এলজিইডি হলরুমে মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক যশোর বার্তার সম্পাদক মন্ডলীর সভাপতি বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় মহাসচিব সাইফুল ইসলাম পিআইডি। এ উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত হয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য নিজামুদ্দিন অমিত, মানবাধিকার কল্যাণ ট্রাস্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুদ্রণ শিল্পের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমেদ।
এছাড়া বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদ যশোর বার্তার ঝিকরগাছা প্রতিনিধি কে এম ইদ্রিস আলী, সহ-সভাপতি আব্দুস সাত্তার কিনে,সাধারণ সম্পাদক যশোর বার্তার সহসম্পাদক মোঃ মুজাহিদ, কোষাধাক্ষ মোল্লা ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ইবাদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহেদ হাসান, বিজ্ঞাপন প্রতিনিধি সোহরাব হোসেন, সাহিত্য সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল,চৌগাছা প্রতিনিধি সুমন রেজা, সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধি শিমুল হোসেন, নড়াইল প্রতিনিধি শম কামাল ও মহাব্বত আলী।
আলোচনা সভায় বক্তারা মফস্বল সাংবাদিকদের বিভিন্ন বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার ভূমিকা ও তাদের পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, মফস্বল সাংবাদিকরাই তৃণমূলের সত্য ও নিরপেক্ষ চিত্র তুলে ধরে সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার হিসেবে কাজ করছেন। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রেখে সংগঠনটি আরও এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।