কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধিঃ
/ ১৬
Time View
Update :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
Share
ঝিকরগাছায় রওজাতুল জান্নাত বালিকা হাফিজিয়া মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে আনিত অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত ঘটনা দৈনিক যুগান্তর,দৈনিক প্রজন্ম৭১, সুবর্ণভূমি ,দৈনিক নয়াপাড়া, গ্রামের সংবাদ, ধুপছায়া সহ বেশ কয়েকটি প্রিন্ট ও অনলাইন পোর্টালে সচিত্র প্রতিবেদন প্রকাশ করে। এ সকল পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার স্বপ্রণোদিত হয়ে প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওয়ালীয়ার রহমানকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। যার স্মারক নং -০৫.৪৪.৪১২৩.০০০.১৪.০০৭.২৬-২২৫৬, তারিখ,২৫/১০/২৬। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, আইসিটি অফিসার মোঃ অহিদুল ইসলাম। তদন্ত কমিটিকে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন পূর্বক তিন কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সে মোতাবেক ২৮/১০/২৬ তারিখ সকাল ১০ টায় সংশ্লিষ্ট মাদ্রাসায় বাদী-বিবাদী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুনানির দিন ধার্য করা হয়েছে।
এ দিকে স্থানীয় সূত্রে জানা যায় শ্রীরামপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক বায়তুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান ২০২১সালে ঝিকরগাছা সদর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের হাসপাতাল রোডে স্ত্রী রুবিনা খাতুনের নামে পাঁচ শতক জমি ক্রয় করে দুই ফ্লাট বিশিষ্ট মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বোর্ড, ঢাকা কতৃক নিবন্ধিত। যার নিবন্ধন নং ইলহাক-ম-৬/৩৩২০।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় ৬৫জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ জন আবাসিক। তিনতলা ভবনের নিচতলার একটি সংকীর্ণ কক্ষে হেফজ বিভাগের ছাত্রীদের বসবাসের ব্যবস্থা রয়েছে বলে জানা গেছে। এদিকে এ প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে দুই জমজ ছাত্রীর যৌন হয়রানীর অভিযোগ উঠে। যেটা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যার প্রেক্ষিতে অভিযুক্ত পরিচালক ঝিকরগাছা প্রেসক্লাবে একজনাকীর্ণ অনুষ্ঠানে পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে এটা মিথ্যা , ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক বলে দাবি করেন। উক্ত সংবাদ সম্মেলনের সচিত্র প্রতিবেদন দৈনিক গ্রামের কাগজ, লোকসমাজ ,যশোর বার্তা ,রানার ,সুবর্ণভূমি সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হোসাইন,সহ-সভাপতি বাস স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস শুকুর, সহ-সভাপতি মাওলানা ছদর উদ্দিন, সদস্য সাইফুল্লাহ আল মামুন, ইমাম পরিষদ ও কওমি মাদ্রাসা পরিষদের প্রচার ও মিডিয়া সম্পাদক মুফতি শামীম মাহমুদ, অর্থ সম্পাদক মুফতি ইবাদুর রহমান, ফতুয়া বিষয়ক সম্পাদক মুফতি আজহারুল ইসলাম, প্রচার সম্পাদক মুফতি রবিউল ইসলাম, অভিভাবক রেশমা খাতুন, লিপি খাতুন, রুবিনা রহমান, হাফসা খাতুন, সাকিয়া খাতুন, শুকজান বেগম, আছিয়া বেগম।
এছাড়া উপস্থিত ছিলেন মা অভিভাবকসহ উপজেলা ইমাম পরিষদ ও কওমি মাদ্রাসা পরিষদের নেতৃবৃন্দ।