সাতক্ষীরার দেবহাটা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার নোড়ারচক গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নোড়ারচক গ্রামের মৃত ইছতুল্যা সরকারের ছেলে আব্দুল গফ্ফার এবং একই গ্রামের মৃত শহর আলী গাজীর ছেলে শাহাজাহান আলী গাজী (৬৫)।
থানা সূত্রে জানা যায়, থানায় কর্মরত এসআই আল আমিন, এসআই আহম্মদ আলী, এসআই সঞ্জয় পাল, এএসআই মো. আকিজুর রহমান, এএসআই মো. রহমত শেখ ও এএসআই আলাউদ্দীন আলী সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর পরোয়ানাভুক্ত ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই আসামিকে সোমবার (২৬ অক্টোবর) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।