মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

প্রেস লেখা মোটরসাইকেল ফেলে পালালেন ছাত্রলীগ নেতা নাসির

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ৬০ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

ভয়ে গ্রেফতার এড়াতে পুলিশ ভেবে ছাত্রদলের সদস্য ও জনতার তাড়া খেয়ে প্রেস লেখা নাম্বার বিহীন চোরাই মোটর সাইকেল মহাসড়কে ফেলে ভোঁদৌড় দিয়ে পালিয়ে রক্ষা পেলো অস্ত্র ও মাদক ব্যবসায়ী, সাজা প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নাসির ও তার অপর দুই সহযোগী। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পাউখালি লাইভ কেয়ার হাসপাতালের সামনে কালীগঞ্জ-শ্যামনগর মহাসড়কের উপরে গত মঙ্গলবার (২১অক্টোবর) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ঐ সময় ফেলে যাওয়া রেজিস্ট্রেশন বিহীন আগে- পিছে প্রেস লেখা লাল রঙের ইয়ামা মোটর সাইকেলটি উদ্ধার করে ছাত্রদলের সদস্য ও পথচারীরা কালিগঞ্জ থানায় হস্তান্তর করেন। অস্ত্র মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন দুদলি গ্রামের বাসারাত আলী সরদারের পুত্র ও নিষিদ্ধ সংগঠন কালিগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাজাপ্রাপ্ত পুলিশের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামি। পুলিশের চোখ ফাঁকি দিতে এই প্রেস লেখা মোটর সাইকেলটি ব্যবহার করে দীর্ঘদিন যাবত অস্ত্র, চোরাকারবারী ও মাদক বহনের কাজে ব্যবহার করা হতো।

ছাত্রদল ও পথচারী নাসিম, তানভীর, রাসেল, টিপু, করিম,রাজ সহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের জানান তারা বন্ধুর বাগানের গাছের ডাব পেড়ে খেয়ে বাড়িতে ফেরার পথে পাউখালী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের সামনে পৌঁছালে রাস্তায় দাঁড়িয়ে থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও পুলিশের তালিকাভুক্ত গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি নাসির উদ্দিন ও তার অপর ২ সহযোগী পুলিশ ভেবে ভয়ে মোটরসাইকেল ফেলে দৌড়ে পার্শ্ববর্তী পাল পাড়ার ভেতর দিয়ে পালিয়ে যায়। পরে আমরা মহা সড়কের উপর পড়ে থাকা আগে পিছে প্রেস লেখা একটি লাল রঙের মোটরসাইকেল উদ্ধার করে কালিগঞ্জ থানায় জমা দেই। বিষয়টি নিয়ে পরবর্তীতে নিজের অপকর্ম ঢাকতে পলাতক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেস কার্ড ব্যবহার করে বিভিন্ন অপপ্রচার চালিয়ে প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে আসছে। এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাহীন হোসেন সাংবাদিকদের জানান নাসিরকে গ্রেফতারের জন্য প্রতিনিয়ত জোর অভিযান চালানো হচ্ছে। এ ব্যাপারে তথ্য দিয়ে সকলের সহযোগিতা চান।

ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন বিগত ফ্যাসিবাদ সরকারের আমলে পুলিশের নাম ভাঙিয়ে কথিত সাংবাদিক পরিচয়ে সাতক্ষীরা জেলা সহ বাংলাদেশ জুড়ে মাদক, অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল। গত কয়েক মাস আগে কালীগঞ্জ থানার কৃষ্ণনগর ইউনিয়নের আলোচিত দুই ডজন মামলার আসামি ডাকাত ইয়ার আলী বাহার আলী সহ ৫ জন ৩ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ১ হাজার পিস ইয়াবা সহ গত ২৭ মার্চ এসআরবি- পুলিশ সদস্যদের যৌথ অভিযানে শংকরপুর গ্রাম থেকে আটক হয়। উক্ত মামলার রিমান্ডে ডাকাত ইয়ার আলী বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তি মূলক জবানবন্দিতে ১ লাখ ২০ হাজার টাকায় ১ টি পিস্তল ও ৭ রাউন্ড গুলি অস্ত্র ব্যবসায়ী নাসির উদ্দিনের নিকট থেকে অমল মাস্টারের জমি দখলের জন্য কিনেছিলেন বলে জানায়। এরপর থেকে গ্রেপ্তার এড়াতে অস্ত্র, মাদক কারবারি নাসির উদ্দিন বিভিন্ন ছদ্মাবরণে পালিয়ে বেড়াচ্ছে।

এ ছাড়াও তার প্রথম স্ত্রী মাসুরা খাতুনের মামলায় ডিগ্রি ও সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত আসামি হয়ে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে। এ ব্যাপারে তার মুঠোফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com