শিমুল হোসেন, কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
/ ২৫
Time View
Update :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
Share
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ফল ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রমে ঐক্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে ফল ব্যবসায়ী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান বাবু, সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং কোষাধ্যক্ষ কে এম আব্দুর রাজ্জাক।সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পারুলগাছায় মেহেদী এন্টারপ্রাইজের কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ফল ব্যবসায়ীরা অংশ নেন।নবগঠিত কমিটিতে সহকারী কোষাধ্যক্ষ হিসেবে আরিজুল ইসলাম নির্বাচিত হয়েছেন। সভায় উপস্থিত ছিলেন কমিটির সাবেক সভাপতি কাজী জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইমন হোসেন, মনিরুল ইসলাম, হারুন অর রশিদ, আজিবুর রহমান, রুহুল আমিন, কাজী রহমতসহ বিভিন্ন পর্যায়ের ফল ব্যবসায়ীরা।
সভায় ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ এবং ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত ও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, ব্যবসায়ীদের অধিকার ও স্বার্থ রক্ষায় পারস্পরিক ঐক্য, সহযোগিতা এবং সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়িক সমস্যা সমাধানের পাশাপাশি একটি সুন্দর, সুশৃঙ্খল ও সহযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।তাঁরা আরও বলেন, ব্যবসায়ীদের ঐক্যই তাঁদের সবচেয়ে বড় শক্তি। পারস্পরিক আস্থা, সহমর্মিতা ও সহযোগিতার ভিত্তিতে কমিটি পরিচালিত হলে ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং পেশাগত উন্নয়নের পথ আরও সুগম হবে। ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকা, তাঁদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া এবং সবার মতামতকে গুরুত্ব দেওয়াই হওয়া উচিত কমিটির মূল লক্ষ্য।
সভায় উপস্থিত ব্যবসায়ীরা নবগঠিত কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং ব্যবসায়িক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।