মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ঝিকরগাছায় ’৯৬ ব্যাচের সভাপতি তরিকুল, সম্পাদক ভুট্টো

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি: / ১৯ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

ঝিকরগাছায় এসএসসি ১৯৯৬ ব্যাচের সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কার্যনির্বাহী কমিটির সর্বসম্মতিক্রমে ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ তরিকুল ইসলামকে সভাপতি এবং মনিরুজ্জামান ভুট্টোকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ২৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ঝিকরগাছায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সাবেক আহ্বায়ক তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।

সংগঠনের সাবেক সদস্য সচিব মনিরুজ্জামান ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল, সাধারণ সম্পাদক শাহাজাহান আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, মনিরামপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার আফজালুর রহমান ডাবলু, মাস্টার সিরাজুল ইসলাম, আক্তারুজ্জামান মিন্টু, আলমগীর হোসেন ও মামুনুজ্জামান মামুনসহ অন্যান্যরা।

এসময় সংগঠনের সদস্য জুয়েল রহমান সেতু, শাহ আলম রয়েল, মোতাহার হোসেন মিল্টন, জাহিদুল ইসলাম জাহিদ, আকবর আলী, আবুল কাশেম, বাবুল আক্তার, মহসিন রেজা, শাহাদুজ্জামান মিঠু, মফিজুর রহমানসহ এসএসসি ১৯৯৬ ব্যাচের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়ানো এবং ব্যাচের ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে সাবেক আহবায়ক তাজ উদ্দিন নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তাজ উদ্দিন, সহসভাপতি আলহাজ্ব ইয়াউর রহমান, যুগ্ম-সম্পাদক শাহিনুজ্জামান তুশার,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী আরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোতাহার হোসেন মিল্টন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদস্য নাজমুল রিপন, মহসিন রেজা, সাহিদুজ্জামান মিঠু, সুলতান আহমেদ, বাবুল আক্তার, জাহিদুল ইসলাম, আলমগীর হোসেন ও হাফিজুর রহমান।
এছাড়া ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করা হয়েছে। উপদেষ্টারা হলেন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, মাহবুব জামান রানা, ডাক্তার গোলাম সারোয়ার, আরাফাত কল্লোল, শাহাজান আলী, আকরাম হোসেন, আলমগীর হোসেন, শাহ্ আলম রয়েল, আলাউদ্দিন, জুয়েল রানা সেতু ও মামুনুজ্জামান মামুন প্রমুখ।

একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে দীর্ঘদিন যাবত এ সংগঠনটি সেবা মূলক কাজকর্ম করে আসছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com