নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি-আমেরিকান পুলিশ কর্মকর্তা সাতক্ষীরার কৃতি সন্তান মোঃ আব্দুল হালিম পুলিশ অফিসার হতে পুলিশ সার্জেন্ট পদে পদোন্নতি লাভ করেছেন। তার এই অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, সাতক্ষীরাবাসী এবং তার পরিবার গর্বিত ও আনন্দিত।
গত ২৭ জুন ২০২৬ তারিখ রোজ শুক্রবার নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) সদর দপ্তর পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত পদোন্নতি অনুষ্ঠানে সার্জেন্ট মোঃ আব্দুল হালিম এর হাতে নতুন পদমর্যাদার সনদ তুলে দেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ। উল্লেখ্য বিশ্বের অন্যতম চৌকস ডিপার্টমেন্ট হচ্ছে এন ওয়াইপিডি। এই বাহিনীতে অসামান্য নৈপুণ্য দেখিয়ে বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয় কর্মকর্তাদের। ক্যারিয়ারে সার্জেন্ট মোঃ আব্দুল হালিম ধারাবাহিকভাবে অসামান্য নেতৃত্ব দিয়ে সবার প্রশংসা কড়িয়েছেন। কাজের মধ্যে চ্যালেঞ্জ নিয়ে বরাবরই নিজেকে প্রমাণ করেছেন হালিম। সেই ধারাবাহিকতায় তাকে সাফল্য পেতে সহযোগিতা করেছে। এই সাফল্যে কমিউনিটির নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে জানান আব্দুল হালিম। বর্ণিল অনুষ্ঠানে কর্মকর্তার পরিবার প্রিয়জন এবং স্বজনরা উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্তদের উৎসাহ দিয়েছেন। প্রিয়জনদের উপস্থিতি পুরো হলজুড়ে উৎসবের আমেজের আবহ তৈরি হয়েছিল। তার এই পদোন্নতি ও পদয়নের জন্য শুভাকাঙ্ক্ষী, কমিউনিটি প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হন। তিনি বলেন প্রথমত আমি একজন বাঙালি, একজন বাংলাদেশী তথা সাতক্ষীরার কালীগঞ্জের সন্তান হিসেবে নিজেকে গর্ব বোধ করছি।
মোঃ আব্দুল হালিম, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত শওকাত আলী গাজী ও মাতা রোকেয়া বেগম। তার একমাত্র ছোট ভাই সেনাবাহিনী সার্জেন্ট (অবঃ) এ কে আজাদ দোলন। আব্দুল হালিম এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সরকারি বিএল কলেজ খুলনায় অধ্যায়নরত অবস্থায় ২০০৭ সালে আমেরিকায় নিউইয়র্ক এ গমন করেন। আমেরিকায় অবস্থিত ASA College of Excellence হতে Criminal Justice এর উপরে গ্রাজুয়েশন এবং Jonh Jay College of Criminal Justice, New York, USA হতে পোস্ট গ্রাজুয়েট(ডিপ্লোমা) সম্পন্ন করেন। তিনি ২০১১ সালে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট হিসাবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৫ সালে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ অফিসার হিসেবে যোগদান করেন এবং বর্তমানে পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়েছে। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত। স্ত্রী, ০১টি পুত্র সন্তান ও ০১ টি কন্যা সন্তানের গর্বিত বাবা এবং সপরিবারে আমেরিকায় বসবাসরত রয়েছেন।
বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে অভিনন্দন জানিয়েছে। সংগঠনের সভাপতি ক্যাপ্টেন একেএম আলম, সহ-সভাপতি সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ বিবৃতিতে বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য একটি গর্বের মুহূর্ত।
বাপার গণমাধ্যম সমন্বয়কারী সার্জেন্ট জসিম মিয়া বলেন, কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি এসেছে। তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণদের অনুপ্রাণিত করবে।
কমিউনিটি নেতাদের মতে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বাংলাদেশি-আমেরিকানদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সাফল্য মূলধারার সমাজে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক অবস্থানকে আরও শক্তিশালী করছে।
উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশ বাহিনী এনওয়াইপিডিতে বিভিন্ন বিভাগে বর্তমানে হাজারেরও বেশি বাংলাদেশি-আমেরিকান সদস্য কর্মরত রয়েছেন। তারা নিজেদের দক্ষতা, সততা এবং জনসেবার মাধ্যমে নিয়মিতভাবে সুনাম অর্জন করছেন।
মোঃ আব্দুল হালিম সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ এলাকার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান (মসজিদ ও মাদ্রাসা) উন্নয়নের আর্থিক সহায়তা ও সামর্থহীন মানুষের জন্য চিকিৎসা খরচ ও প্রয়োজনীয় সহায়তাসহ
দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং সামগ্রিক সমাজের কল্যাণে আর্থিকভাবে সাহায্য করে যাচ্ছেন।
তিনি নিউইয়র্কে অবস্থিত জামাইকা ইন্টিগ্রেটেড বাংলাদেশী অফিসার্স নেটওয়ার্ক (JIBON – Jamaica Integrated Bangladeshi Officers Network)এর ভাইস প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত সাতক্ষীরার প্রবাসীদের নিয়ে গঠিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন Satkhira Zila Samity USA Inc. (New York) এর সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি আমেরিকার নিউইয়র্কে এর কুইন্সে Homes ByHalim (Property Business) NYS Lic Real Estate Agent and Sales person & Better Homes Estates Realty এর স্বত্বাধিকারী। NYPD এর সার্জেন্ট মোঃ আব্দুল হালিমের সাফল্যের তার পরিবার, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী অত্যান্ত আনন্দিত ও গর্বিত। তার এই পদোন্নতিতে তার নিজ এলকায় মসজিদ ও মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান এবং মিষ্টি বিতারণ করা হয় এবং এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেন।