মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

প্রতিবাদলিপি

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

সম্প্রতি একটি অনলাইন পত্রিকায় “কুয়েতের স্বপ্ন দেখিয়ে ১০ লাখ হাওয়া; ভিসা-বাবা বিপ্লব এখন হুমকির ফেরিওয়ালা!” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ ও বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ একপাক্ষিক, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

সংবাদ প্রকাশের আগে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। ফলে প্রকৃত ঘটনা উপস্থাপিত হয়নি। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ আইনগতভাবে এখনো প্রমাণিত নয় এবং সেটা পরবর্তীতে অভিযোগকারী নিজেই প্রত্যাহার করেছেন। তাই আমাকে দোষী বা প্রতারক হিসেবে উপস্থাপন করা অনাকাঙ্ক্ষিত এবং আমার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করেছে।

আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংবাদমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠতা বজায় রেখে আমার এই প্রতিবাদলিপি প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদক
মশিউর রহমান বিপ্লব
গ্রাম: আনুলিয়া, উপজেলা: আশাশুনি, জেলা: সাতক্ষীরা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com