বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা পাউবো’র বিদায় ও বরণ অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধিঃ / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী (শ্যামনগর পানি উন্নয়ন উপবিভাগ) মোঃ ইমরান সরদারের বিদায়ী সংবর্ধনা এবং একই পদে নবযোগদানকৃত উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলীর হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।​ জানা গেছে, সাতক্ষীরা পাউবো-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদারকে বগুড়া পানি উন্নয়ন বোর্ডে বদলী করা হয়েছে। তাঁর স্থলে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান পাউবো-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন।​ অনুষ্ঠানের শুরুতে ওয়াপদা কলোনি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মেহেদী হাসান পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এবং সন্ন্যাসী কুমার সরদার গীতা পাঠ করেন।

পাউবো-১ এর কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাউবো-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম।​ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহমান তাযকিয়া নির্বাহী প্রকৌশলী সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২​, মোঃ রাশিদুল ইসলাম উপ-বিভাগীয় প্রকৌশলী সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২​ অনুষ্ঠানে বিদায়ী উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ ইমরান সরদার ও নবযোগদানকৃত উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন। এছাড়া সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তা পত্রিকার সহ-সম্পাদক মোহাম্মদ মুজাহিদ এবং এশিয়ান টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ মশিউর রহমান ফিরোজসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।​ অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ আল ময়িজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মাসুদ রানা, শুভ্র চন্দ্র, প্রিন্স রেজা, সুমন কুমার রায় ও মোঃ ফরিদুল ইসলাম। উচ্চমান সহকারী সাইফুল্লাহ, হিসাব করণিক শফিকুল ইসলাম ও বিশ্বজিৎ ঘোষ, ডাটা এন্ট্রি অপারেটর আবদুল্লাহ আল বাচ্চু, কার্য সহকারী মোঃ জাহাঙ্গীর হোসেন ও সৈয়দ নাজিমউদ্দৌলা, প্রকৌশল সার্ভেয়ার কামরুল হাসান জুয়েল, কার্যালয়ের কর্মচারী সন্ন্যাসী কুমার সরদার ও মোঃ মামুন হোসেন, অবসরপ্রাপ্ত রাজস্ব সার্ভেয়ার মোঃ আকরাম হোসেন এবং ঠিকাদার প্রতিনিধি মোঃ শফিউর রহমান শফিসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।​

আলোচনা সভা শেষে বিদায়ী অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং নবযোগদানকৃত কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com