বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের হুঁশিয়ারি

শেখ রেজাউল ইসলাম বাবলু: / ৪৬ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর এলাকায় জনবসতিপূর্ণ এলাকায় অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের মহোৎসব বন্ধ করে দিয়েছে প্রশাসন। এলাকাবাসীর তাৎক্ষণিক অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার দ্রুত হস্তক্ষেপে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হাদিপুর শেখপাড়া থেকে বেজেরহাটি আরএইচ রোড পর্যন্ত প্রায় ৯০০ মিটার দীর্ঘ একটি নতুন পিচ রাস্তা নির্মাণ কাজ চলছে। ঠিকাদারী বা সংশ্লিষ্ট কোনো অসাধু চক্র এই রাস্তা নির্মাণে অধিক লাভের আশায় এবং নিয়মনীতিকে বুড়ো আঙুল দেখিয়ে ভূগর্ভস্থ বালু উত্তোলন করছিল। এতে করে সংলগ্ন জনবসতি ও নির্মাণাধীন রাস্তাটি মারাত্মক ঝুঁকির মুখে পড়ে।

অবস্থা বেগতিক দেখে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার সাথে সাথেই উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশে নওয়াপাড়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা নাজমুল হোসেন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সত্যতা পেয়ে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেন এবং ড্রেজার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করার হুশিয়ারি দেন।

এ বিষয়ে প্রশাসন কঠোর বার্তা দিয়ে জানিয়েছে, জনস্বার্থবিরোধী ও অবৈধ উপায়ে বালু উত্তোলনের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। পরবর্তীতে কেউ যদি এই অবৈধ পথ পুনরায় অবলম্বনের চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এদিকে প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং সন্তোষ জানিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com