বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

পাউবোর প্রকৌশলী আশিকুরের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধিঃ / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও অত্যন্ত আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলীর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।​সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পানি উন্নয়ন বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ গোলাম জাকারিয়া।​বাপাউবো আশাশুনি উপ-বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ মামুন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। ওয়াবদা কলোনি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মেহেদী হাসান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং পানি উন্নয়ন বিভাগ-২ এর হিসাব করণিক বিশ্বজিৎ ঘোষ গীতা পাঠ করেন।​

সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বিদায়ী উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান বলেন,​সাতক্ষীরায় কর্মকালীন সময়ে সহকর্মী, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং জনসাধারণের কাছ থেকে যে আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের এক অনন্য স্মৃতি হয়ে থাকবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এ অঞ্চলের নদীভাঙন রোধ ও পানিনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। নতুন কর্মস্থলে দায়িত্ব পালনেও আমি সকলের দোআ ও সহযোগিতা প্রত্যাশা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, মোঃ রাশিদুল ইসলাম উপ-বিভাগীয় প্রকৌশলী আশাশুনি পানি উন্নয়ন উপ-বিভাগ ও সাতক্ষীরা পানি উন্নয়ন উপ-বিভাগ-২ (অতিরিক্ত দায়িত্ব)।​শেখ আল মুয়িজুর রহমান উপ-বিভাগীয় প্রকৌশলী সাতক্ষীরা পানি উন্নয়ন উপ-বিভাগ-১।​

সংবাদমাধ্যমের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাইফুল আজম খান মামুন সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন​, শাহ আলম সম্পাদক ও প্রকাশক দৈনিক সাতক্ষীরা সংবাদ​, মোহাম্মদ মুজাহিদ সহ-সম্পাদক দৈনিক যশোর বার্তা​, আহাদুর রহমান (জনি) বার্তা সম্পাদক দৈনিক সাতক্ষীরা সংবাদ​,মোঃ শহিদ সাতক্ষীরা প্রতিনিধি দৈনিক যশোর বার্তা​, মোঃ পলাশ। এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী বিদ্যারতন সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুল আলীম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী, শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ বি-১৯০১) সাতক্ষীরা জেলার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, কার্য সহকারী মোঃ আলী সেলিম এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা।​ বক্তারা বিদায়ী কর্মকর্তা মোঃ আশিকুর রহমানের কর্মজীবনের সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন। সভা শেষে বিদায়ী অতিথিকে ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।​

উল্লেখ্য, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ থেকে বিদায় নিয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমান সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com