বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কুলিয়ার উন্নয়নে পরিবর্তনের প্রত্যয় শামীমের

মোমিনুর রহমান: / ৫ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথের পরীক্ষিত সৈনিক, এক নম্বর কুলিয়া ইউনিয়ন বিএনপি’র নির্বাচিত সভাপতি, একাধিক নাশকতা মামলার আসামি ও বারবার কারাবরণকারী নেতা হামিদুল হক শামীম বলেছেন, বিএনপি’র জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সুনির্দিষ্ট দিকনির্দেশনা ও শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে এই ইউনিয়নকে একটি মডেল ও জনকল্যাণমুখী ইউনিয়নে রূপান্তরিত করা হবে। সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি কুলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি দলের জেলা ও ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে বলেন, দুঃসময়ে যারা দলের পাশে থেকে নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন, সেই ত্যাগী নেতৃত্বকে পাথেয় করেই তিনি অত্র এলাকার মানুষের সেবা করতে চান।

ইউনিয়নবাসীর উদ্দেশ্যে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে হামিদুল হক শামীম বলেন, তিনি নির্বাচিত হলে সর্বপ্রথম এক নম্বর কুলিয়া ইউনিয়নকে দালাল ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। সাধারণ মানুষ যেন যেকোনো সরকারি সেবা ও নাগরিক অধিকার পেতে কোনো ধরনের হয়রানি বা দুর্নীতির শিকার না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।

এছাড়া ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাট পাকাকরণ ও সংস্কার, জলাবদ্ধতা নিরসনে কার্যকর পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। এলাকার বর্তমান যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে খেলাধুলার মান উন্নয়নের পাশাপাশি যুবসমাজকে আত্মকর্মসংস্থানমুখী করে তুলতে বিভিন্ন যুব উন্নয়ন ট্রেনিং ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর বিশেষ জোর দেওয়ার কথা জানান তিনি।

গরিব ও মেহনতী মানুষের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে এই বিএনপি নেতা বলেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অতীতে যেমন কারাবরণ ও জেল-জুলুমের মুখোমুখি হয়েছি, ভবিষ্যতেও সাধারণ মানুষের নানা অধিকার এবং এলাকার উন্নয়নের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com