বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ঝিকরগাছায় তরুণীদের সামাজিক-আবেগীয় দক্ষতা বিষয়ক সেমিনার

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা: / ২১ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তরুণ প্রজন্মের মানসিক বিকাশ এবংক সামাজিক যোগাযোগ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঝিকরগাছায় “Awareness Building Seminar on Fostering Socio-Emotional Life Skills of Young People” তরুণদের সামাজিক-আবেগীয় জীবন দক্ষতা বৃদ্ধিতে সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​১৬ সেপ্টেম্বর বুধবার বেলা ১২টায় ঝিকরগাছা পৌর সদরে সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি আশফাকুজ্জামান খান রনি’র সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুমে ৮ম-১০ম শ্রেণীর ৩০০ শতাধিক ছাত্রীদের মাঝে এ ধরনের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান “মনের বন্ধু”সংগঠনের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মোঃ বারিউল ইসলাম ।

তিনি তাঁর বক্তৃতায় তরুণদের আত্ম-সচেতনতা, আত্মহত্যা প্রতিরোধ ,কিশোর কিশোরীদের বিষন্নতা,উদ্বিগ্নতা , পরীক্ষাভীতি মানসিক চাপ ব্যবস্থাপনা, কার্যকর যোগাযোগ, সহানুভূতি এবং দলগত কাজের মতো গুরুত্বপূর্ণ জীবন দক্ষতাগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে মনের বন্ধুর বাস্তবায়নে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি শিশু সুরক্ষা কর্মকর্তা সাদ্দাম হোসেন।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে তরুণরা প্রায়শই বিচ্ছিন্নতা এবং মানসিক চাপের শিকার হচ্ছে। এই ধরনের সেমিনার তাদের আবেগ বুঝতে ও নিয়ন্ত্রণ করতে, অন্যদের সাথে সুস্থ সম্পর্ক গড়ে তুলতে এবং জীবনের চ্যালেঞ্জগুলো সাহসের সাথে মোকাবেলা করতে সাহায্য করবে। সুস্থ এবং ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে সামাজিক ও আবেগীয় দক্ষতার গুরুত্ব অপরিহার্য। বক্তারা আরো বলেন মানসিক স্বাস্থ্য, কিশোর-কিশোরদের বিষণ্নতা, উদ্বিগ্নতা, পরীক্ষাভিতী, আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা মুলক এ সেমিনার সুস্থ জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালায় ছাত্রীরা বিভিন্ন গ্রুপ ডিসকাশন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তাদের অভিজ্ঞতা ও ভাবনাগুলো বিনিময় করে। অংশগ্রহণকারী তরুণীরা এ ধরণের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী এবং কার্যকর বলে অভিহিত করেন।

​সেমিনার শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মনের বন্ধু সংগঠনের কর্মচারী কর্মকর্তা বৃন্দ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com