মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপি

নিজস্ব প্রতিনিধিঃ / ৮০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

গত ২ আগস্ট ২০২৬ তারিখে সাতক্ষীরার স্থানীয় সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা-এর প্রিন্ট ও অনলাইন সংস্করণে “উপজেলা সমবায় কর্মকর্তার ঘুষ, দুর্নীতি ও অনিয়ম চরমে, দু’মাসে ২০ লাখ টাকা ঘুষ আদায়” শিরোনামে প্রকাশিত সংবাদটি দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে সমবায় অফিসারের বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তার প্রতিটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং ব্যক্তি ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। সংবাদটি প্রকাশের আগে বক্তব্য গ্রহণ, সংশ্লিষ্ট নথিপত্র যাচাই কিংবা নিরপেক্ষ অনুসন্ধানের কোনো প্রচেষ্টা করা হয়নি। ফলে প্রকাশিত তথ্য একপাক্ষিক, মনগড়া ও বিভ্রান্তিকর। কোনো ব্যক্তি বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রকৃত তথ্য যাচাই-বাছাই ছাড়া, নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ সংগ্রহ না করে এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ ব্যতিরেকে সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

এ ধরনের একপাক্ষিক, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ সাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করে এবং হলুদ সাংবাদিকতার পরিচায়ক হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিবেদনে সম্পদ সম্পর্কে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। উল্লিখিত সকল সম্পদ বৈধ ও আইনসম্মত উৎস থেকে অর্জিত। এছাড়া প্রতিবেদনে উল্লেখিত পারিবারিক সম্পদের বিষয়টি দুই ভাইয়ের যৌথভাবে ক্রয়কৃত, যার যথাযথ দলিল-দস্তাবেজ ও আইনগত প্রমাণ সংরক্ষিত রয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই ২০২৬ তারিখে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা চলাকালে এক ইউপি চেয়ারম্যান প্রকাশ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামকে অপমানজনক ভাষায় আক্রমণ করেন। এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মুর্শিদ আলমকেও হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ঘটনাটি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টি আকর্ষিত হয়।

এরই ধারাবাহিকতায় প্রতিহিংসাবশত ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমবায় অফিসারের বিরুদ্ধে এই মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে বলে প্রমাণিত। অন্যথায় মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশের দায়ে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com