মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরায় পিআইওর বিরুদ্ধে সাংবাদিকের অভিযোগ

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ২৩ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মফিজুর রহমানের বিরুদ্ধে তথ্য অধিকার আইনে, আবেদন জমা দিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি, মোবাইল ফোন কেড়ে নেওয়া, অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সোমবার (৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন জাতীয় দৈনিক আলোকিত সকাল ও দক্ষিণের মশাল পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত আলী।

লিখিত অভিযোগে সুত্রে জানাযায়, গত ২ আগস্ট (রবিবার) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী বিভিন্ন তথ্য চেয়ে নির্ধারিত আবেদন পত্র জমা দিতে কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে যান। এ সময় পিআইও মফিজুর রহমান তথ্য প্রস্তুতের জন্য তাঁর কাছে ৪ হাজার টাকা দাবি করেন। তিনি নির্ধারিত সরকারি ফি ছাড়া অতিরিক্ত অর্থ গ্রহণের কোনো আইনগত বিধান নেই বলে জানালে পিআইও ক্ষুব্ধ হয়ে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সাংবাদিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে পিআইও সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তাঁর হস্তক্ষেপে প্রায় ৩ ঘণ্টা পর পিআইও কার্যালয়ের অফিস সহকারী মিন্টু বিশ্বাসের মাধ্যমে মোবাইল ফোনটি ফেরত দেওয়া হয়।

লিখিত অভিযোগে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তথ্য অধিকার আইন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মিজ কাওসার আজিজ অভিযোগ গ্রহণ করে সাংবাদিকদের জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com