মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কুশলিয়া বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদিত

শিমুল হোসেন, কালীগঞ্জ: / ২০ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ছয় মাস মেয়াদি একটি এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের কলেজ পরিদর্শক মো. কবুয়াত আলী বিশ্বাস স্বাক্ষরিত গত ( ২৮ জুলাই ২০২৬) তারিখের স্মারক নং ৩৭.১১.৪০৪১. ৪৪১.১১.০০১.২০. ২৪৯৫-এর মাধ্যমে এ অনুমোদন প্রদান করা হয়।বোর্ডের আদেশে বলা হয়েছে, বিদ্যালয়ের নিয়মিত গভর্নিং বডি গঠনের লক্ষ্যে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪’-এর ধারা ৬৪ অনুযায়ী পত্র জারির তারিখ থেকে অনধিক ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ নাজমুল হোসেন। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন কাজী রওনাকুল ইসলাম এবং অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন কাজী রবিউল ইসলাম। এছাড়া বিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম পদাধিকারবলে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অনুমোদিত এডহক কমিটিকে নির্ধারিত সময়ের মধ্যে প্রবিধানমালা-২০২৪ অনুসরণ করে নিয়মিত গভর্নিং বডি গঠনের সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে।একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ১২ এপ্রিল ২০১১ সালের নির্দেশনা অনুযায়ী এডহক কমিটি কোনো অবস্থাতেই শিক্ষক বা কর্মচারী নিয়োগ দিতে পারবে না বলেও স্পষ্টভাবে জানানো হয়েছে।

এ সংক্রান্ত আদেশের অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com