সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ইউনিয়নের মাঘুরালি গ্রামে প্রকাশ্যে সন্ত্রাসী কায়দায় শত বছরের চলাচলের রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে যুবলীগ নেতা সাইদুর বাহিনীর তান্ডব, বাড়িঘর ভাঙচুর ও সন্ত্রাসী হামলা, পিটিয়ে, কুপিয়ে নারী-পুরুষ সহ ৮ জনকে রক্তাক্ত জখম করেছে। রবিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৭ টার দিকে নলতা মাঘুরালি গ্রামে এ ঘটনা ঘটে। ঐ সময় গুরুতর আহত রক্তাক্ত ৮ জনকে আশংকা জনক অবস্থায় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে আহতরা হলো মাঘুরালি গ্রামের আবুল কালামের স্ত্রী নুরুন্নাহার(২৫), মোহাসিন কারিগরের স্ত্রী রাফেজা বেগম (৪০), নুর ইসলামের স্ত্রী খাদিজা খাতুন( ৫০), আব্দুল আজিজের পুত্র আবুল কালাম(২২), মৃত আদর আলী কারিগরের পুত্র নুরুল ইসলাম(২২), গোলাম ওয়ারেস(৫২), এসহানুলের পুত্র সাব্বির হোসেন( ২৩) এবং একই গ্রামের বেলায়েত আলী কারিগরের পুত্র আব্দুল আজিজ( ৪২)।
ইউপি সদস্য সিরাজ সহ মাগুরালি গ্রামের সবুজ, মহসিন, ইসমাইল সহ একাধিক ব্যক্তি এ প্রতিনিধিকে জানান শত বছর ধরে গ্রামের লোকজন এই পথ দিয়ে চলাচল করে আসছে হঠাৎ করে যুবলীগ নেতা সাইদুর রহমান ও তার ভাই নজরুল ইসলামের নেতৃত্বে শহিদুল ইসলাম, জাকির হোসেন, মোকসেদ ,শাহিন, জাহিদ, বাবলু সহ ২০/৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ পথ আটকে গ্রামের লোকজনের বাড়ি ঘর ভাঙচুর ও লুটপাট করে সন্ত্রাসী কায়দায় কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে। খবর পেয়ে থানার উপ পরিদর্শক বিপ্লব ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। প্রসঙ্গে যুবলীগ নেতা সাইদুর রহমান বিরোধীয় চলাচলের পথ তার রেকর্ডিয় সম্পত্তি বলে দাবি করে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
বিষয়টি নিয়ে এর আগেও একাধিকবার চেয়ারম্যানে আজিজুর রহমানের পরিষদে সালিশ হলেও সাইদুর তা প্রত্যাখ্যান করে এ সন্ত্রাসী কর্মকান্ড চালায় বলে এলাকাবাসী জানান। বিরোধীয় চলাচলের পথ নিয়ে জেলা প্রশাসক ,উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গ্রামবাসীর একাধিক অভিযোগ থাকলেও তার কোন সুরাহা না হওয়ায় প্রতিনিয়ত এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে বলে এলাকাবাসী জানান।