শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরা হোমিও কল্যাণ সংস্থা’র সভা অনুষ্ঠিত

মোমিনুর রহমান: / ৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাতক্ষীরা হোমিও কল্যান সংস্থা’র জরুরি সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই শুক্রবার বিকাল ৪.৩০ টায় হোমিও কল্যান সংস্থা’র অস্থায়ী কার্যালয় সাতক্ষীরা পাকা পোল মোড় খান হোমিও হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হোমিও কল্যান সংস্থা’র আহবায়ক ডাঃ এএফএম একরামুল হক এর সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ মোঃ শহীদুল ইসলাম এর সঞ্চালনায় সভায় সংস্থার সাংগঠনিক বক্তব্য রাখেন সদস্য যথাক্রমে ডাঃ হাফিজুর রহমান, ডাঃ সৈয়দ নাসিম আলী, ডাঃ সিরাজউদ্দীন খান, ডাঃ অহিদুজ্জামান, ডাঃ পুজন কুমার গুহ, ডাঃ রবিউল ইসলাম ও ডাঃ হাফিজুর রহমান (ন্যাস)।

আলোচনা শেষে নতুন সদস্য অন্তর্ভুক্তি আবেদন ফরম সংস্কার করার লক্ষ্যে আহবায়ক কমিটির সদস্য ডাঃ অহিদুজ্জামানকে নতুন সদস্য অন্তর্ভুক্তি ফরম সংস্কারের দায়িত্ব প্রদান করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী মঙ্গলবার রাত ৯টায় নতুন সদস্য অন্তর্ভুক্তির লক্ষ্যে আবেদন ফরম বিতরণ কার্যক্রম শুরু করা হবে। এ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আহবায়ক কমিটির সকল সদস্যকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা সাতক্ষীরা জেলার হোমিওপ্যাথিক চিকিৎসকদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা, পেশাগত উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com