রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিন্দীতে নিখোঁজ বৃদ্ধ পিয়ার আলীর ২৪ ঘণ্টায়ও সন্ধান নেই

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ১৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বাংলাদেশ- ভারত সীমান্তবর্তী বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে পরিবারের অজান্তে মাছ ধরতে গিয়ে নিখোঁজ পিয়ার আলী গাজী (৮৪) নামক এক বৃদ্ধার ২৪ ঘন্টায় ও সন্ধান মেলেনি।

নিখোঁজ পিয়ার আলী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত সফেদ আলী গাজীর পুত্র। বৃহস্পতিবার( ৩০ জুলাই) বেলা আনুমানিক ২ টার দিকে পরিবারের অজান্তে চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশে সীমান্তবর্তী বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরতে যায়। দীর্ঘক্ষণ ফিরে না আসায় পরিবারের লোকজন নদীতে গিয়ে খুঁজে না পাওয়ায় পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পে জানায়।

এরপর গতকাল বিকাল হতে রাত পর্যন্ত পরিবার ও গ্রামবাসী ছাড়াও বসন্তপুর বিজিবি ক্যাম্পের সদস্য, কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে পুলিশ সদস্যরা ছাড়াও স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা রাতভর তল্লাশি চালিয়েও কোন সন্ধান মেলেনি বলে নিখোঁজ বৃদ্ধা পিয়ার আলীর পুত্র আব্দুস সবুর আমাদের কণ্ঠকে জানান।

খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিস ইউনিটের কর্মকর্তা সাইদুর রহমানের নেতৃত্বে একটি ডুবুরি দল এখনো পর্যন্ত সীমান্তবর্তী কালিন্দী নদীতে উদ্ধার প্রচেষ্টায় ও তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে স্থানীয়দের ধারণা অপ্রকৃতস্থ বৃদ্ধা পিয়ার আলী নদীতে নেমে মাছ ধরার সময় কুমিরের শিকারে পরিণত হওয়া অথবা হৃদযন্ত্র আক্রান্ত হয়ে নদীর স্রোতে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে নিখোঁজের সন্ধান না মেলা পর্যন্ত সঠিক করে কারণ অনুসন্ধান করা সম্ভব হযনি। তবে নিখোঁজের পর থেকে পরিবার ও গ্রামবাসী সন্ধান পাওয়ার আশায় আপ্রাণ তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছে। এ প্রসঙ্গে নিখোঁজ পিয়ার আলীর পুত্র আব্দুস সবুর আমাদের কন্ঠকে জানান আব্বার বয়স এবং অপ্রকৃতস্থ হওয়ায় যাতে করে নদীতে মাছ ধরতে না যেতে পারে সেজন্য তাকে সবসময় চোখে চোখে রাখা হতো।

গতকাল কিভাবে পরিবারের অজান্তে নদীতে গেল বিষয়টি আমাদের জানা ছিল না। বাড়িতে না দেখতে পেয়ে এরপর থেকেই খোঁজ করে জানতে পারি নদীতে মাছ ধরতে গিয়েছিল এরপর থেকে আমরা তার খোঁজে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com