সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জ থানার অভিযানে গ্রেপ্তার ৬

তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: / ৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার (২ আগস্ট) আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আদালতে সোপর্দকৃতদের মধ্যে রয়েছেন বাথুয়াডাঙ্গা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন, তিনি পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইনের একটি মামলায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত আসামি।

এছাড়া পাইকাড়া গ্রামের আব্দুল বারী পাড়ের ছেলে মো. হাবিবুর রহমান পাড়, যিনি জিআর নং ০৭/১৯ ও জিআর নং ১২/২৪ মামলার আসামি। অপর আসামি মুকুন্দ মধুসূদনপুর গ্রামের মৃত পঞ্চানন বিশ্বাসের ছেলে নেপাল বিশ্বাস,একই অভিযানে গ্রেপ্তার হন আক্তার হোসেন এর ছেলে শরিফুল ইসলাম,এছাড়াও আইনের সঙ্গে সংঘাতে জড়িত গড়ুইমহল গ্রামের শফিকুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম, এবং গড়ুইমহল গ্রামের সাদ্দাম হোসেন গাজীর ছেলে ইলিয়াস রহমান গাজীকে  আদালতে উপস্থাপন করা হয়।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশক্রমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com