মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

নিরাপদ পানি সরবরাহ জোরদারে সমন্বয় সভা

আক্তারুল ইসলাম: / ১৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সাতক্ষীরা, ২৬ জুলাই ২০২৬: সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় বাস্তবায়িত ‘সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি প্রকল্প’- এর আওতায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার কার্যকর পরিচালনা, পানি বিপণন এবং কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা জোরদারের লক্ষ্যে সাতক্ষীরায় একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় সাতক্ষীরার এল্লারচর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সভাকক্ষে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ও উত্তরণ – এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। সভায় সাতক্ষীরা সদর ও আশাশুনি উপজেলার পাঁচটি কমিউনিটিভিত্তিক সংগঠনের (CBO) প্রতিনিধিদের পাশাপাশি নিরাপদ পানি সরবরাহের সঙ্গে যুক্ত ৫০ জন ভ্যানচালকসহ মোট ৬২ জন অংশগ্রহণ করেন।

বুধহাটা কমিউনিটিভিত্তিক সংগঠনের সভাপতি এবং সাতক্ষীরা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. আবু হাসনাত, ফিংড়ী কমিউনিটিভিত্তিক সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজ সরদার এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার দীর্ঘমেয়াদি টেকসই পরিচালনা, পানি সরবরাহ ও বিপণন ব্যবস্থার উন্নয়ন, ভ্যানচালকদের ভূমিকা এবং কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোর দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে, ভ্যানচালকদের মাধ্যমে নিরাপদ পানি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পানি সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করার বিষয়ে মতবিনিময় করা হয়।

বক্তারা বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানি সুস্থ জীবনের অন্যতম পূর্বশর্ত। উপকূলীয় সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততার প্রভাব মোকাবিলায় নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থার সঠিক ব্যবহার, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং কমিউনিটির সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগকে দীর্ঘমেয়াদে টেকসই করতে হবে।

সভায় অংশগ্রহণকারীরা নিরাপদ পানি সরবরাহ ও বিপণন ব্যবস্থাকে আরও কার্যকর করতে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। পাশাপাশি, স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির ব্যবহার বৃদ্ধি এবং পানি সরবরাহ ব্যবস্থাপনায় কমিউনিটির নেতৃত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com