শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাংবাদিক আব্দুল আলিমের ইন্তেকালে জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের শোক

নিজস্ব প্রতিনিধিঃ / ৩৯ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় দৈনিক পত্রদূতের স্টাফ রিপোর্টার আব্দুল আলিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসা চলাকালীন শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।

​সাংবাদিক আব্দুল আলিমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন। এক যৌথ শোক বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

​শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা জেলা জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রেজাউল ইসলাম বাবলু (দৈনিক খবর বাংলাদেশ ও সাপ্তাহিক সূর্যের আলো), সাধারণ সম্পাদক সাইফুল আজম খান মামুন (দৈনিক দক্ষিণের মশাল ও দৈনিক গণ তদন্ত), সহ-সভাপতি আহাদুর রহমান জনি (দৈনিক স্বাধীন মত), মারুফ আহমেদ খান শামীম (সাপ্তাহিক সূর্যের আলো), মোহাম্মদ মুজাহিদ (দৈনিক যশোর বার্তা) এবং শেখ হাসান গফুর (দৈনিক নব চেতনা ও দক্ষিণের মশাল)।

​এছাড়াও শোক জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ আক্তারুল ইসলাম (দৈনিক আইনবার্তা, আমাদের কণ্ঠ ও ডেইলি ফিন্যান্সিয়াল পোস্ট), মো. ইদ্রিস আলী (দৈনিক তৃতীয় মাত্রা), শাহ নেওয়াজ মৃণাল, আরিফুল ইসলাম (দৈনিক আজকের বসুন্ধরা), আব্দুল্লাহ আল মাহফুজ, আতাউর রহমান (দৈনিক সাতক্ষীরা সকাল), জাহাঙ্গীর সরদার (দৈনিক আলোকিত সকাল), গাজী হাবিব, আলমগীর হোসেন ও মো. কামাল হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com