শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ভোমরার চৌবাড়ীয়া থেকে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ চোরাকারবারি আটক

মোমিনুর রহমান: / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার ভোমরা সীমান্তে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আসা একটি পিস্তল, দুটি ওয়ান শুটারগান ও ১১ রাউন্ড গুলিসহ মো. আরিফুল ইসলাম (৩১) নামের এক অস্ত্র চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৬।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা সীমান্তের চৌবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটক আরিফুল ইসলাম ওই এলাকার মো. জয়নাল সরদারের ছেলে।
র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. জাইন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা সীমান্তের চৌবাড়িয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি অস্ত্রের চালানসহ ওই চোরাকারবারিকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ২টি ওয়ান শুটারগান এবং ১১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com