রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরার ডা. পলাশের ৫ হাজারের বেশি সফল অপারেশন

নিজস্ব প্রতিনিধিঃ / ৩১৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সুন্দরবন লাগোয়া সর্বশেষ জেলা সাতক্ষীরা। মাত্র ৩৮৫৮ বর্গকিলোমিটার আয়তনের এ জেলায় বর্তমানে প্রায় ২৫ লক্ষ মানুষের বসবাস। বিশাল এ জনপদে সামান্য কিছু অভিজ্ঞ চিকিৎসক দিয়ে বিপুল সংখ্যক রোগাক্রান্ত মানুষের চিকিৎসা সেবা দেওয়া দুর্লভ হয়ে পড়েছে। চিকিৎসা সেবা পেতে এই জেলায় সরকারিভাবে প্রতিষ্ঠিত সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল-ই মূল ভরসা। সাম্প্রতিক সময়ে বেসরকারি ভাবে গড়ে উঠেছেন অনেক ক্লিনিক ও হাসপাতাল । তবে এত সংখ্যক জনগণের মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত এ সরকারি হাসপাতাল গুলোই নেই পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক। ফলে ব্যাহত হচ্ছে জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা। বিশেষ করে মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের মধ্যে মেরুদন্ড চিকিৎসায় পর্যাপ্ত চিকিৎসক নেই বললেই চলে। এজন্য এসব রোগীদের চিকিৎসার জন্য ছুটতে হয় রাজধানী ঢাকা,পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। ফলে চিকিৎসা ব্যয় বেড়ে যায় বহুগুণ। আর এখানেই দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই জেলায় আশার আলো হয়ে দাঁড়িয়েছেন স্পাইন বিশেষজ্ঞ অর্থোপেডিক সার্জন ডাঃ মো:মাহমুদুল হাসান পলাশ।

দেশের স্বনামধন্য এই চিকিৎসক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন। তিনি প্রতিদিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অফিস করে সাতক্ষীরা বাসীকে চিকিৎসাসেবা দানের লক্ষ্যে সাতক্ষীরা স্পেশালাইস্ট হাসপাতালে নিয়মিত রোগী দেখছেন। প্রত্যন্ত অঞ্চল সাতক্ষীরার এই কৃতি সন্তান ইতিমধ্যে আন্তর্জাতিক মানের সেবা প্রদানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফেলোশিপ (ডিগ্রি) অর্জন করেছেন। এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমএস (অর্থোপেডিকস), নিটোর এফএসিএস (আমেরিকা)এও ট্রমা (চেন্নাই),এও স্পাইন (সুইজারল্যান্ড) ফেলো, এও স্পাইন (সিঙ্গাপুর), এন্ডোস্কোপিক স্পাইন (দক্ষিণ কোরিয়া) অ্যাডভান্স ট্রেনিং ইন স্পাইন (অস্ট্রেলিয়া, তুরস্ক ,থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইন) মেরুদণ্ড ও অর্থোপেডিক সার্জন সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার এস ডি হাসপাতালে মেরুদণ্ডের স্পাইনাল কর্ডের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আশা তালা উপজেলার পাঁচপাড়া গ্রামের বাসিন্দা, আবুল কালাম জানান, আমার মেরুদণ্ড অপারেশন করিয়েছি।

চিকিৎসাধীন অবস্থায় আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। একজন মহিলা রোগী রাবেয়া খাতুন তিনিও তার চিকিৎসায় পরিপূর্ণ সুস্থ হয়েছেেন জানান। মেরুদণ্ডের ব্যয়বহুল চিকিৎসা সেবা সম্পর্কে জানতে ডাঃ মো. মাহমুদুল হাসান(পলাশের) নিকট জানতে চাইলে তিনি জানান, আমি ১৫ বছরেরও বেশি মানুষের স্পাইন ও অর্থোপেডিক বিষয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছি। অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ স্পাইন ও অর্থোপেডিক সার্জন হিসেবে ডিগ্রি অর্জন করেছি। বর্তমানে খুলনা মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক (স্পাইন সার্জারি) হিসেবে কর্মরত আছি। আরো জানান, ৫ থেকে ৬ এরও বেশি সফল সার্জারি সম্পন্ন করেছেন। তিনি আধুনিক এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি, জয়েন্ট রিপ্লেসমেন্ট এবং জটিল হাড় ভাঙার চিকিৎসায় বিশেষভাবে পারদর্শী। বর্তমানে আমি সাতক্ষীরা স্পেশালাইজড হাসপাতালে রোগী দেখছি।

চিকিৎসা সেবা নিতে আসা অনেক রোগী জানান, সাতক্ষীরার মত জায়গায় আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিয়ে আসছেন তিনি। স্পাইনাল কর্ড, মেরুদন্ডের চিকিৎসা সহ গুরুত্বপূর্ণ অঙ্গের সফল চিকিৎসা পেয়ে সাতক্ষীরা বাসী উপকৃত হচ্ছেন বলে জানা যায়। এছাড়া স্বল্প খরচ গরিব অসহায় মানুষের চিকিৎসা করেন বলে জানা যায়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com