বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

আশাশুনি বাজারে বিদ্যুতের খাম্বা ভেঙে ইজিবাইক-হোটেল ক্ষতিগ্রস্ত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খাম্বা অপসারণ ও পরিবর্তনের জন্য প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিস রির্পোট করে ও ছবি তুলে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে আশাশুনি বাজারের জনতা ব্যাংক মোড়ে খাম্বাটি হঠাৎ ভেঙে পড়ে। এতে একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায় ও একটি হোটেলের বারান্দার চাল ভেঙে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান,খাম্বাটির অবস্থা দীর্ঘদিন ধরেই নাজুক ছিল। প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন এসে খাম্বাটি পরিদর্শন করে ছবি তুলে নিয়ে যায়। এরপরও খাম্বাটি পরিবর্তন বা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, প্রায় এক মাস আগে পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা এসে খুঁটির ছবি তুলে নিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেননি। সময়মতো ব্যবস্থা নেওয়া হলে এমন ঘটনা ঘটতো না। প্রত্যক্ষদর্শীরা জানান,হঠাৎ খাম্বাটি ভেঙে পড়ায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করেন। তবে ওই সময় বৃষ্টি থাকায় পথচারীর সংখ্যা কম ছিল। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খাম্বাটি ভেঙে পড়ে আবির হোটেলের সামনে রাখা আশাশুনি সদর ইউনিয়নের ধান্যহাটি গ্রামের ঝন্টু সরকারের ছেলে গনেশ কুমার সরকারের একটি ইজিবাইক দুমড়েমুচড়ে যায় এবং শ্রীকলস গ্রামের আজহারুল ইসলামের (আবির হোটেলের) বারান্দার চাল ভেঙে যায়।

আশাশুনি পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান,রিপোর্ট করা ও ছবি তোলার বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান,লবণাক্ততার কারণে সিমেন্টের পোলটিতে লোনা ধরে ক্ষত সৃষ্টি হয়েছিল। এরই মধ্যে মুষলধারে বৃষ্টির কারণে পোলটি ভেঙে পড়ে। দ্রুত সংস্কারের কাজ চলছে।” আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু ঘটনাস্থান পরিদর্শন করেছেন।

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খাম্বাটি অপসারণ এবং বাজারের অন্যান্য ঝুঁকিপূর্ণ খাম্বা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com