মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সখিপুরকে মডেল ইউনিয়ন করতে চান মুকুল

মোমিনুর রহমান: / ২০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ধারণ করে এবং সাতক্ষীরা জেলা বিএনপির দূরদর্শী শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ৩ নং সখিপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মোকলেছুর রহমান মুকুল। সম্প্রতি সখিপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক ভাবনা নিয়ে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকারে মোকলেছুর রহমান মুকুল বলেন, “সাতক্ষীরা জেলা বিএনপির সুযোগ্য ও শ্রদ্ধেয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা এবং সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমি ধানের শীষের পক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করে এবং সখিপুর ইউনিয়নের আপামর জনসাধারণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তবে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক ও যুগোপযোগী মডেল ইউনিয়নে রূপান্তর করব।” ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “আমাদের সখিপুর ইউনিয়নকে সর্বনাশা মাদকের করাল গ্রাস থেকে সম্পূর্ণ মুক্ত করা হবে। সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদকে দালাল ও দুর্নীতিবাজমুক্ত করা হবে; এখানে কোনো দুর্নীতিবাজ ও দালালের ঠাঁই হবে না।”

দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের প্রতিশ্রুতি দিয়ে তিনি উল্লেখ করেন, এলাকার দীর্ঘদিন ধরে অবহেলিত ও বেহাল দশায় থাকা রাস্তাঘাটগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার ও আধুনিকায়ন করা হবে। পাশাপাশি, এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা দূরীকরণে একটি কার্যকর ও টেকসই পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে।
ইউনিয়নবাসীর জীবনযাত্রার মানোন্নয়নে এবং যেকোনো জনকল্যাণমূলক সমস্যার স্থায়ী সমাধানে তিনি দলমত নির্বিশেষে সর্বস্তরের গ্রামবাসীকে সাথে নিয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিশেষে, সখিপুর ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার ও সুশাসন নিশ্চিত করতে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির সকল স্তরের অভিভাবকতুল্য নেতৃবৃন্দের আন্তরিক দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com