মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালীগঞ্জে গ্রাহকের স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ২২ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গ্রাহকের স্বাক্ষর জালিয়াতি করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অবস্থিত জাগরণী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার সাজ্জাদ ও মাঠকর্মী তুহিনের বিরুদ্ধে। জাল স্বাক্ষরে টাকা উত্তোলন এবং একাধিক কিস্তির টাকা সমিতির বইতে জমা না করে আত্মসাৎ ঢাকতে উল্টো হোসনে আরা খাতুন নামে গ্রাহকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানোকে কেন্দ্র করে বিষয়টি ফাঁস হয়ে যায়। তবে এ বিষয়ে এরিয়া ম্যানেজার সাজ্জাদের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। ভুক্তভোগী গ্রাহক বাজার গ্রামের হোসনেয়ারা খাতুন এর প্রতিনিধিকে জানান মাছ চাষের জন্য জাগরণী চক্র ফাউন্ডেশন কালিগঞ্জ এরিয়া অফিস থেকে গত ৯/৬/২২ ইং তারিখে ২৪% লভ্যাংশ দুই বছর মেয়াদী ১ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন।

তার বিপরীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সঞ্চয়ী হিসাবের স্বাক্ষর করা টাকার অংক বিহীন চেক গ্রান্টার হিসেবে জমা দেন। ঋণ গ্রহণের পর থেকে নিয়মিত কিস্তি পরিশোধ করে আসলেও মাঠকর্মী তুহিন এবং এরিয়া ম্যানেজার আব্দুল আলিম সাজ্জাদ ও মাঠকর্মী তুহিনের যোগসাজোসে আমার স্বাক্ষর জাল করে ৬,৩৩২ টাকা আত্মসাৎসহ পাঁচটি কিস্তির ২৬,৫০০ টাকা জমা না করে আত্মসাৎ করে। এবং পরবর্তীতে ১৯,৩০০ টাকা পাওনা দাবি করে আমার নামে উকিল নোটিশ পাঠায়। আমি তখন অফিস থেকে বই পরীক্ষা করে দেখি আমার কিস্তির টাকা জমা না দিয়ে উল্টো আমার সঞ্চয়ের টাকা থেকে ৫ দফায় ৬,৩৩২ টাকা উত্তোলন করে নিয়ে আত্মসাৎ করিয়াছে।

বিষয়টি নিয়ে ভুক্তভোগী গ্রাহক ওই কর্মকর্তার বিরুদ্ধে জালিয়াতির মামলা প্রস্তুতি নিয়ে পাল্টা কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com