মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দেবহাটা শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক শিশুশ্রম ও বিদ্যালয় হতে ঝরেপড়া মুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটা উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (দেবহাটা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম) ও সুশীলনের সহযোগিতায় পারুলিয়া ফুটবল মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন কার্যকর উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে ৮৭ জন শিশুকে শিশুশ্রম থেকে ফিরিয়ে এনে শিক্ষার মূল স্রোতধারায় যুক্ত করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে এবং সিডিও জোসনা বালা ও আসাদুজ্জামান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটা থানার প্রতিনিধি বিপ্লব কুমার মালাকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দেবহাটা এরিয়া ম্যানেজার মিল্টন সিং, সুশীলনের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) জিএম মনিরুজ্জামান, দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুসফিহাতুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, ডিআরআরএ-এর প্রতিনিধি জিএম আনজির হোসেন, সাসের উপজেলা ম্যানেজার আলমগীর হোসেন, ব্রেকিং দ্য সাইলেন্সের উপজেলা কোঅর্ডিনেটর সোহেল মাহমুদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্পন্সরশিপ কর্মকর্তা পল্টন বিশ্বাস এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন।

এছাড়াও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন ও কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষ মন্ডলসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, গ্রাম উন্নয়ন সোসাইটি ও সিভিও কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন একটি শিশুশ্রমমুক্ত উপজেলা গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, স্থানীয় সরকার ও প্রশাসনের বাস্তবায়নে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডে শিশুশ্রম প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এলাকাবাসীকে সচেতন করতে উঠান বৈঠক, সভা, কর্মশালা, ক্যাম্পেইন, পটগান ও নাটক প্রদর্শনীসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com