রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

বিরলে হর্টিকালচার নার্সারি প্রশিক্ষণ

শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক: / ১৭ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

দিনাজপুরের বিরল উপজেলায় ব্র্যাক আইডিপি কর্মসূচির উদ্যোগে পুষ্টি সংবেদনশীল হর্টিকালচার নার্সারি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে নার্সারি স্থাপন, চারা উৎপাদন, পরিচর্যা এবং পুষ্টিকর সবজি উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে নার্সারি পরিচর্যার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

এসব উপকরণের মধ্যে ছিল হ্যান্ড স্প্রে, পানি দেওয়ার ঝাঁঝরি, চারা উৎপাদনের ট্রে, সাইনবোর্ড ও বিভিন্ন ধরনের সবজি বীজ।উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক আইডিপি, বিরলের এরিয়া ম্যানেজার মাঈদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন বিসিইউপি শাখার সিনিয়ার ব্যবস্থাপক মো. নুর ইসলাম এবং শাখা হিসাব কর্মকর্তা কৃষ্ণ কান্ত রায়।আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ ও উপকরণ সহায়তার মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পরিবারের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নার্সারি ও সবজি চাষকে আয়ের উৎস হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

এতে পরিবারগুলোর পুষ্টি নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের আর্থিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com