রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কালিগঞ্জে ৩ নারীর মৃত্যু, ২ জন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী

হাফিজুর রহমান কালিগঞ্জ: / ২৯ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে দীর্ঘদিন অসুস্থতায় শয্যাশায়ী অবস্থায় ২ জন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী ১ জন সাবেক মহিলা ইউপি সদস্য সহ ৩ নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার (২০ সেপ্টেম্বর ) রাত এবং ভোরে এ ঘটনা ঘটে। মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের স্ত্রী লুৎফুন্নেসা স্টোকজনিত কারণে রবিবার রাতে স্থানীয় পাও খালি রিডা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অবস্থার অবনতি হলে অক্সিজেন দিয়ে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

অপর পৃথক ঘটনায় চরদহ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ অবস্থায় শয্যাশায়ী হয়ে নিজ বাড়িতে সকালে মারা যান। অপর ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী সরদার আফসার আলীর স্ত্রী কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি সদস্য খোদেজা খাতুন চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভোর সাড়ে ৬ টার দিকে মৃত্যুবরণ করেন। এরমধ্যে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্ত্রীর নামাজে জানাজা বাদ যোহর বসন্তপুর ঈদগাহ ময়দানে সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

বাকি দু,জনের বাদ আছর নামাজে জানাযার শেষে নিজে নিজে ও পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com