পরিকল্পিতভাবে সন্ত্রাস ও চক্রান্তের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এবং ফ্যাসিবাদবিরোধী কড়া বার্তা নিয়ে দেবহাটা উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পারুলিয়া-সখিপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পারুলিয়া বাসস্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
পারুলিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুলের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আলী রেজা, যুগ্ম আহবায়ক ওমর ফারুক রজিব এবং কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম মনি।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। কিন্তু গণমানুষের আন্দোলন ও প্রতিবাদের মুখে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। ফ্যাসিবাদী মানসিকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে দেবহাটা উপজেলা যুবদল সবসময় রাজপথে সোচ্চার থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক গোলাম রসুল, সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক নাজমুল হুদা বাপ্পী, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদশা ও সদস্য সচিব কবির হোসেন প্রমুখ।