মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া / ১৫৩ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
বৃক্ষরোপণ কর্মসূচি পালন

ডুমুরিয়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি, ডুমুরিয়া উপশাখার উদ্যোগে প্রথমত রবিবার সকাল ১১টায় “ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ” প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রকৌশলী আব্দুস সালাম মিয়া ও শিক্ষক-কর্মচারীবৃন্দ।

পরবর্তীতে দুপুর ১২ টায় “বান্দা স্কুল এ্যান্ড কলেজ” প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সৌমেন মন্ডল, শিক্ষক নিত্যানন্দ মন্ডল ও অন্যান্ন শিক্ষক-কর্মচারীবৃন্দ। উভয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, কৈয়ার বাজার শাখার ব্যবস্থাপক মোঃ মোহসীন, চুকনগর শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান, ডুমুরিয়া উপশাখার ব্যবস্থাপক আজিত কুমার সরকার‌ প্রমুখ ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com