মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের ২ সদস্য আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ- / ১১৬ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
চক্রের দুই সদস্য শরিফুল ইসলাম ও শিমুল হোসেন

ভারত থেকে চোরাই পথে মোবাইল ফোন এনে বাংলাদেশে বিক্রিয় চক্রের দুই সদস্য শরিফুল ইসলাম ও শিমুল হোসেনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৫ আগষ্ট) বিকালে শার্শা উপজেলা কলেজের সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। এসময় মোবাইল ফোন বহনের কাজে ব্যবহৃত একটি লাল রংয়ের আর’টি’আর (এ্যাপাসি) মোটরসাইকেলও জব্দ করা হয়।

আটকেরা হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আঃ ওহাব মোল্লার ছেলে শরিফুল ইসলাম (৩২) ও একুই গ্রামের মনিরুল ইসলাম সানার ছেলে শিমুল হোসেন (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে শার্শা থানা পুলিশের একটি বিশেষ টিম উপজেলা কলেজের সামনে অভিযান চালিয়ে ২৯ (উনত্রিশ) পিস ভারতীয় পুরাতন এ্যান্ড্রয়েট মোবাইল ফোনসহ ঐ দুইজনকে আটক করেন।

অন্যদিকে একটি সূত্র বলছে, দীর্ঘদিন সরকারি ভ্যাট-ট্যাক্স ফাঁকি দিয়ে বেনাপোল ইমিগ্রেশন কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে এবং সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে ভারতীয় এ্যান্ড্রয়েট মোবাইল ফোন গুলো হরহামেশে বাংলাদেশে নিয়ে আসছে একটি চক্র। যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে ছড়িয়ে পড়ছে বাংদেশের বিভিন্ন শহরে। পরে সেগুলো নামি-দামি মোবাইল ফোন বিক্রয় সেন্টারে বিক্রয় হচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম. রবিউল ইসলাম জানান, আটককৃত দুই ব্যাক্তির বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com