বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

সাতক্ষীরায় কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ; ঘাতক গ্রেফতার

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগ

নিজের দুই মাস বয়সের শিশু সন্তানকে চুলার  আগুনে পুড়িয়ে হত্যার পর নিজের মাকেও কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে আজ বেলা আড়াইটার দিকে সদর উপজেলার নুন গোলা গ্রামে। নিহাতের নাম রোকসানা খাতুন ও শিশুটির নাম আশরাফী খাতুন। 
পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে। নিহত গৃহবধূ স্বামীর নাম খোদা বক্স। 
সাতক্ষীরা সদর উপজেলার ব্রমরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন জানান, আজ বেলা আড়াইটার দিকে মৃত খোদাবক্সের মেয়ে শান্তা খাতুন তার নিজের দুই মাস বয়সের মেয়ে আশরাফিকে জ্বলন্ত চুলার আগুনে পুড়িয়ে মারে। এ সময় বাধা দিতে গেলে তার মা রোকসানা খাতুনকে কুপিয়ে হত্যা করে। 
সাতক্ষীরা সদর থানার ওসি  শামিমুল হক জানান, আজ  দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার নুনগোলা গ্রামের মৃত খোদা বক্সের মেয়ে প্রথমে শান্তা খাতুন তার নিজের মেয়ে দুই মাস বয়সের আশরাফিকে চুলার আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনা তার মা রোকসানা খাতুন বাধা দিলে তাকে কুপিয়ে হত্যা করে।
ঘটনা জানার সাথে সাথে তিনি ঘটনাস্থলে যান হত্যাকারী শান্তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, শান্তা একটু অস্বাভাবিক প্রকৃতির ছিল। তবে কি কারণে হত্যা করেছে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com