বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত

সাইফুল আজম খান মামুনঃ / ১৯০ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১০ টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন (১৭)। সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

নিহতের মামা মহসিন আলী জানান, আশপিয়া খাতুন বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। সেখান থেকে শুক্রবার সকালে একটি ইজিবাইকযোগে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা–আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সাথে জড়িয়ে গেলে সে ছিটকে রাস্তা উপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com