বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

স্যার আমাকে পাঠিয়েছে “আমি চিফ রিপোর্টার” টাকা দেন দ্রুত’ না হলে কিন্তু ঝামেলা হবে

প্রেস বিজ্ঞপ্তিঃ / ২৯৪ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সাতক্ষীরায় এক পত্রিকার সম্পাদক এর ছত্র ছায়ায় চাঁদাবাজি করে প্রকাশ্যে দাপিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে কথিত এক চিফ রিপোর্টারের বিরুদ্ধে। জানা গেছে,  কথিত ঐ পত্রিকার সম্পাদক সাতক্ষীরা জেলা আ.লীগের একটি বড় পদে ছিলেন। তার নাম ভাঙ্গিয়ে সাতক্ষীরা জেলা ব্যাপী স্কুলে নিয়োগ কেন্দ্রিক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে কথিত ঐ সম্পাদক ও আ.লীগ নেতার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অংকের টাকা হাতিয়ে নেয় কথিত চিফ রিপোর্টার।
অভিযোগ আছে, সাতক্ষীরায় বিভিন্ন ইট ভাটায় যেয়ে কথিত চিফ রিপোর্টার বলেন, স্যার আমাকে পাঠিয়েছে, দ্রুত টাকা দেন না হলে নিউজ করে ভাটা বন্ধ করে দেবো। এসব নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করে ভাটা মালিকের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো কথিত চাঁদাবাজ ঐ চিফ রিপোর্টার।
গেলো বছর সাতক্ষীরার আশাশুনি উপজেলার এক ইট ভাটায় যেয়ে চাঁদাবাজি করতে যেয়ে ঐ কথিত চিফ রিপোর্টার কে একটি ঘরে আটকে রাখে। এরপর ভাটা মালিকের নির্দেশে চিফ রিপোর্টার কে বেধড়ক মারপিট করে। এসময় ভাটা মালিকের হাতে পায়ে ধরে তবেই রেহাই পায় কথিত ঐ চিফ রিপোর্টার। কথিত চিফ রিপোর্টারের একটি সক্রিয় চাঁদাবাজ সিন্ডিকেট চক্র আছে। প্রতিদিন পত্রিকায় কি নিউজ আছে?  সকাল হলেই প্রথমে সব পত্রিকায় চোখ বুলিয়ে নেয়। এর পর বিশেষ কারো বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন হলে সেখানে যেয়ে হাজির হয় চক্রটি।
শুরু হয় প্রতিবাদ নেওয়ার অপকৌশল। একপর্যায় তাকে রাজি করাতে পারলে শেষমেশ তার পক্ষে মোটা অংকের টাকার বিনিময়ে নিউজ করে দেওয়ার কথা বলে কথিত ঐ চাঁদাবাজ চিফ রিপোর্টার। এদিকে ৫ আগষ্ট সরকারের পটপরিবর্তনের পর কথিত পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে কথিত চিফ রিপোর্টার। চাঁদাবাজি করার জন্য নিজেই একটি অনিবন্ধিত অনলাইন পোর্টাল খোলেন। এরপর সেই অনলাইন পোর্টালে ইচ্ছা খুশি মতো ট্যাগ লাগিয়ে নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাল্পনিক সংবাদ পরিবেশন করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
সাম্প্রতিক সময় রাজ্জাক নামে এক ব্যাক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে মিথ্যা নিউজের ভয় দেখিয়ে তার নিকট থেকে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় ঐ চিফ রিপোর্টার এবং অনলাইন পোর্টালের সম্পাদক পরিচয় দানকারী।
কয়েক বছর আগে এই চিফ রিপোর্টার বিয়ে করে স্ত্রী কে যৌতুকের জন্য মারধর এবং নির্যাতন করায় তার নামে তৎকালীন সময় থানায় একটি  মামলা দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী। নিজেকে বাঁচানোর জন্য ঐ চিফ রিপোর্টার প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যায়। এর কয়েক মাস অতিবাহিত হওয়ার পর কথিত চিফ রিপোর্টার হাতে পায়ে ধরে শেষ রক্ষা পায়। এদিকে ৫ আগষ্টের পর সরকারের পটপরিবর্তন হওয়ায় কথিত পত্রিকার সম্পাদক ও জেলা আ.লীগের নেতা সাতক্ষীরা ছেড়ে অন্যাত্রে নিজেকে আত্মগোপনে রেখেছেন।
আত্মগোপনে থাকলেও তার আশীর্বাদ চীফ রিপোর্টারের মাথায় দিয়ে গেছেন। সেকারণে এখন আ.লীগ থেকে ভোল পাল্টে কথিত চিফ রিপোর্টার এখন বি,এন,পির পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় নিজেকে জাহির করার চেষ্টা করছেন বলে একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com