বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

কুলিয়ার উন্নয়নে রুহুল আমিনের পরিকল্পনা

মোমিনুর রহমান: / ১৭ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ১ নম্বর কুলিয়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মো: রুহুল আমিন পেশায় একজন শিক্ষক এবং দেবহাটা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর রাজনৈতিক সংগ্রাম, বিগত দিনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নির্বাচিত হলে ইউনিয়নবাসীর কল্যাণে নেওয়া বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে তিনি তাঁর রাজনৈতিক জীবনের দীর্ঘ চড়াই-উতরাই ও হয়রানিমূলক মামলার শিকার হওয়ার মর্মান্তিক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, “আমার নামে ১৫টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং এসব রাজনৈতিক হয়রানিমূলক মামলায় আমাকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। এর মধ্যে প্রথমবার আমাকে দীর্ঘ ২ মাস ১৩ দিন জেল খাটতে হয়। জামিনে মুক্ত হওয়ার কয়েক মাস পর নিয়মিত মামলায় হাজিরা দিতে গেলে জজ কোর্টের গেট থেকে সাতক্ষীরা সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের সমন্বয়ে আমাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। ওই রাতেই আমাকে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে জীবননাশ করার হুমকি দেওয়া হয় এবং বিষয়টি আমার পরিবারকে জানানো হয়। এই চরম আতঙ্ক ও মানসিক আঘাতের খবর শোনার পর আমার বৃদ্ধ পিতা অতিরিক্ত দুশ্চিন্তায় নিজের স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন। এরপর থেকে তিনি আর কখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি এবং পরবর্তীতে তিনি ইন্তেকাল করেন। এমন অমানবিক নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে আমাদের পরিবারকে দিন কাটাতে হয়েছে।”

জামায়াত থেকে মনোনয়ন প্রত্যাশা করার পেছনের কারণ সম্পর্কে জানতে চাইলে মো: রুহুল আমিন বলেন, “আমি বিগত ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। সে সময় আমার দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে এলাকায় অনেক রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ সম্পন্ন হয়েছিল। আমার সেই পূর্বের অভিজ্ঞতা ও জনসেবার ব্রতকে কাজে লাগিয়ে কুলিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চাই নির্বাচিত হলে কুলিয়া ইউনিয়নের উন্নয়নে তাঁর প্রধান অগ্রাধিকার ও পরিকল্পনাগুলো তুলে ধরে তিনি আরও বলেন: যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা হবে এবং বিভিন্ন ধরনের যুব উন্নয়নমূলক প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

ইউনিয়নবাসীর মূল্যবান ভোটে নির্বাচিত হলে কুলিয়ার অবহেলিত রাস্তাঘাট, নিষ্কাশন ব্যবস্থা ও খেলার মাঠ নির্মাণসহ সকল আটকে থাকা উন্নয়ন কাজ দ্রুততম সময়ে বাস্তবায়ন করা হবে। কুলিয়া ইউনিয়নকে যেকোনো ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দালালমুক্ত একটি প্রকৃত জনবান্ধব প্রশাসন হিসেবে গড়ে তোলা হবে।

ইউনিয়নের সকল প্রকার সরকারি ভাতা যেমন বিধবা ভাতা, বয়স্ক ভাতা, ভিজিডি কার্ড এবং অন্যান্য সরকারি অনুদান বিতরণে সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে। স্থানীয় গ্রামবাসীর সাথে নিয়ে যাচাই-বাছাইপূর্বক প্রকৃত ও উপযুক্ত ব্যক্তিদের মাঝে এসব সহায়তা প্রদান নিশ্চিত করা হবে। পরিশেষে তিনি ১ নম্বর কুলিয়া ইউনিয়নের সর্বস্তরের সম্মানিত জনগণের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করে এলাকার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com