মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

চৌগাছায় গুড় মেলার সমাপনীতে স্বরাষ্ট্র সিনিয়র সচিব ড. নাসিমুল গনি

প্রেস বিজ্ঞপ্তিঃ / ১৬৫ Time View
Update : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
গুড় মেলার সমাপনীতে স্বরাষ্ট্র সিনিয়র সচিব ড. নাসিমুল গনি

*যশোরের যশ খেজুরের রস এটিকে আমাদের টিকিয়ে রাখতে হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি (শেলী) বলেছেন, যশোর জেলার প্রতীক হচ্ছে খেজুর গাছ। আমি অত্যন্ত আনন্দিত যে, আমাদের অঞ্চলের উৎপাদিত খেজুরের গুড় আজ জিআই পণ্য হিসেবে খ্যাতি পেয়েছে। খেজুর গাছ কাটা সহজ কাজ না, এটি বছরে একবারই কাটা হয়, সে জন্য বিশেষজ্ঞ গাছি দিয়ে গাছ কাটলে রস গুড় সব কিছুই মানসম্মত হবে, তাই এ দিকে সকলকে খেয়াল রাখতে হবে। তিনি গতকাল দুপুরে যশোরের চৌগাছায় তিনদিন ব্যাপী খেজুর গুড়ের মেলার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, এক সময় আমাদের যশোর অঞ্চলে প্রচুর খেজুর গাছ দেখা যেত কিন্তু আজ সেটি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। আমি জানতে পেরেছি চৌগাছায় খেজুর বাগান তৈরিতে উপজেলা প্রশাসন একটি প্রকল্প হাতে নিয়েছে। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। সরকারি জমি, রাস্তার পাশে এমনকি পতিত জমিতে বেশি বেশি খেজুর গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। চৌগাছা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার একজন নারী। তিনি এতো বড় একটি আয়োজন সফল ভাবে শেষ করতে পেরেছেন এ কারনে আমি খুশি। আমরা এখান থেকে বুঝতে পারি সুযোগ দিলে নারীরাও সব কিছু করতে পারে।

তিনি গাছি ভাইদের উদ্যেশ্যে বলেন, বাংলাদেশের ক্যালেন্ডার সকলেই দেখেছেন। খেয়াল করবেন ক্যালেন্ডারে একটি খেজুর গাছ দেখা যায় এবং একজন গাছি ওই খেজুর গাছ কাটছে, ভীষন ভালো লাগে ওই ছবিটি দেখে। এই ছবি দেখলে মনে হয় শীত চলে এসেছে। বাংলাদেশের শীতের আনন্দ খেজুরের রস আর তার সাথে পিঠা। খেজুর গাছকে টিেিকয় রাখতে হবে উল্লেখ করে তিনি বলেন, মানসম্মত গুড় উৎপাদন করলে তা সকলের কাছেই গ্রহণযোগ্য হবে। তবে এই মেলাতে আমি বেশ কিছু স্টলে দেখেছি গুড় ব্রান্ড করা হয়েছে। চমৎকার একটি কাজ। এ ধরনের ব্রান্ড করলে সেই গুড় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতে আপনারা সহজে পাঠাতে পারবেন। শুধু দেশে না বিদেশেও এ ভাবে রপ্তানি করা সম্ভব হবে।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, খুলনা রেঞ্জের ডিআই জি মোঃ রেজাউল হক পিপিএম, যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, সিনিয়র সচিবের একান্ত সচিব (উপ-সচিব) মাহাবুবুল আলম মিলন, সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইদ্রিস আলী, যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ, আমেরিকা লং আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক লোক প্রশাসন বিভাগের প্রধান বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ড. শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল জুয়েল ইমরান, ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল, উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম, দৈনিক যশোর বার্তার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন, জুলাই বিপ্লব-২০২৪ রক্তাক্ত দলিল বইয়ের লেখক মাসুদ পারভেজ, প্রেসক্লাব চৌগাছার সাবেক সভাপতি সহকারি অধ্যাপক ইয়াকুব আলী, সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চলনায় গুড় মেলার সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক ইউনুচ আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওঃ গোলাম মোর্শেদ, সেক্রেটারী মাওঃ নুরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কামাল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন্নাহার, প্রকৌশলী রিয়াসাত ইমতিয়াজ, সাবেক সিভিল সার্জন ডাক্তার আঃ রাজ্জাক, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী বালি আবুল কালাম, জামায়াত নেতা ডাঃ জিল্লুর রহমান, মাও. নুরুল ইসলাম, কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আলাউদ্দিন, জামায়াত নেতা কামাল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শওকত আলী, বিএনপি নেতা আতাউর রহমান লাল, জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ আবু জায়র, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম লিটু, পাশাপোল আমজামতলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, তরিকুল ইসলাম ডবলু, আব্দুল লতিফ লতা, মজনুর রহমান, রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, কৃষকদলের সভাপতি আজগার আলী, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিনসহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তা, ইউ’পি চেয়ারম্যানগণ, গণমাধ্যমকর্মী, বিভিন্ন এলাকা হতে আগত গাছিরা, স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনার আগে প্রধান অতিথি নাসিমুল গনি উপজেলা চত্ত্বরে গুড় মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং গাছি ও সাধারণ মানুষের সাথে কথা বলেন। শেষে প্রধান অতিথি সেরা তিন গাছির হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা ও সনদ তুলে দেন। এ বছর গাছিদের মধ্যে প্রথম হয়েছেন উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের সাঞ্চাডাঙ্গা গ্রামের গাছি আব্দুর রাজ্জাক। পুরস্কার হিসেবে তিনি দশ হাজার টাকা পেয়েছেন। দ্বিতীয় হয়েছেন পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামের আব্দুল গাজি ও তৃতীয় হয়েছেন সুখপুকুরিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের গাছি মিজানুর রহমান। গুড় মেলায় অংশ গ্রহণের আগে প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ আগত সকল অতিথি চৌগাছা থানা পরিদর্শন করেন।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ অতিথিবৃন্দ দুপুরে তাঁর নিজ গ্রাম দক্ষিণ কয়ারপাড়া গ্রামে জুমআর নামাজ আদায় করেন এবং তাঁর প্রয়াত পিতা বিশিষ্ট সাংবাদিক ওসমান গনি ও মা হামিদা বেগমের কবর জিয়ারত করেন। পরে তাঁদের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে একই গ্রামের সাবেক ইউপি সদস্য গোবিন্দ কুমার হালদারের বাসায় শতাধিক অতিথিকে সাথে নিয়ে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন।

এদিকে মধ্যাহ্ন ভোজ শেষে তিনি একই গ্রামের বিশিষ্ট কবি ও সাহিত্যিক আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ও প্রখ্যাত সাংবাদিক প্রফেসর ড. এম শওকত আলী তাঁর গ্রামে পিতার নামে প্রাথমিক বিদ্যালয়, মাতার নামে কমিউনিটি ক্লিনিক, বাজারে যাত্রী ছাউনি, কবি আহমদ আলী সড়ক, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, বিদ্যুৎসহ নানা উন্নয়নের কথা তুলে ধরেন। প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে প্রতিষ্ঠাতা বলেন, আমি আমার প্রায় ৪ কোটি টাকা মূল্যের জমি বিদ্যালয়ের নামে দান করেছি। প্রায় ১০ লক্ষাধিক টাকা ব্যয়ে বিদ্যালয়ের অস্থায়ী ভবণ তৈরি করে শিক্ষার পরিবেশ তৈরি করে পাঠদান কার্যক্রম চালু করেছি। এই এলাকার গর্বিত সন্তান হিসেবে তিনি প্রধান অতিথির কাছে বিদ্যালয়ের কাছে বিদ্যালয়ের একটি ভবন দাবী করেন। প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ বিদ্যালয়ের ভবনসহ আরো অনেক উন্নয়ন করবো ইনশাল্লাহ। আপনারা (মুরুব্বিরা) আমার জন্য) দোয়া করবেন। এছাড়া তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সভায় অংশ গ্রহণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্য সম্পন্ন করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com