সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার নেতার বহিষ্কার

নিজস্ব প্রতিনিধিঃ / ৩২৬ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড, নীতি-আদর্শ ও সাংগঠনিক সংহতি বিরোধী নানা অনাচারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ ও বাবলুর রহমান, এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম-কে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত অনুমোদন ও কার্যকর করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, বহিষ্কৃত ব্যক্তিদের ভবিষ্যৎ যেকোনো অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল কোনোভাবেই বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয়েছে, তারা যেন বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ বা সম্পৃক্ততা না রাখেন।

দলীয় শৃঙ্খলা, আদর্শ ও ঐক্য রক্ষায় যুবদল সর্বদা আপসহীন—এ বার্তা পুনর্ব্যক্ত করে কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন কোনো কার্যকলাপের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com