অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার হলেন জিএম সাগর হোসেন
নিজস্ব প্রতিনিধিঃ
/ ২৩২
Time View
Update :
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
Share
জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার (সমগ্র বাংলাদেশ) হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা জেলার কৃতি সন্তান জিএম সাগর হোসেন।
দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, কর্মদক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে তাকে এ নিয়োগ প্রদান করা হয়েছে। সাংবাদিকতা অঙ্গনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার মাধ্যমে তিনি ইতোমধ্যে সারাদেশে একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছেন।
নতুন দায়িত্বে তিনি আরও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।