মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের অবৈধ ইটভাটা অভিযানে এ্যাকসান শুরু; জরিমানা আদায়

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

খুলনার ডুমুরিয়ায় তিনটি ইট ভাটায় অভিযান চালিয়ে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার উপজেলার শোলমারি এলাকায় অবস্থিত ইটভাটা গুলোতে এ অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, ভাটা গুলোতে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এস বি ভাটাকে ২ লাখ, এন কে বি ভাটাকে ৫ লাখ এবং সেতু ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে উপজেলা ভূমি অফিসের পেশকার শামিমুর রহমান, ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ও থানা পুলিশের ফোর্স ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com