মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

মফস্বল সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটি গঠন; সভাপতি ইদ্রিস সম্পাদক মুজাহিদ

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
সভাপতি ইদ্রিস সম্পাদক মুজাহিদ

মফস্বল সাংবাদিক ফোরাম এর দৈনিক যশোর বার্তা পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি কে এম ইদ্রিস আলী সভাপতি ও দৈনিক যশোর বার্তা পত্রিকার সহকারী সম্পাদক মোহাম্মদ মুজাহিদ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নবগঠিত কমিটি গঠন করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মুজিব সড়ক এলাকায় প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে এক জরুরী মিটিং এর মধ্য দিয়ে উক্ত কমিটি গঠন করা হয়। দৈনিক যশোর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব ও যশোর বার্তা’র সম্পাদক মন্ডলীর সভাপতি জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে জনাব আলমগীর মতিন চৌধুরী প্রধান সম্পাদক দৈনিক যশোর বার্তা।
এসময় প্রধান অতিথি বলেন, যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম একটি সাংবাদিক বান্ধব সংগঠন। সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে কাজ করে। যেখানে সাংবাদিক নির্যাতন সেখানেই প্রতিবাদ করে। যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরাম কমিটির সভাপতি কে এম ইদ্রিস আলী কে আমি খুব কাছ থেকে চিনি এবং জানি। আমি আশাবাদী তিনি একজন সাংবাদিক বান্ধব নেতা। তিনি বিভিন্ন প্রতিকূলতাকে কাটিয়ে মফস্বল সাংবাদিক ফোরাম কে শক্ত হাতে পরিচালনা করবেন। আমি যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরাম এর সাফল্য কামনা করছি।
এসময় তিনি নবগঠিত যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরাম এর কমিটির উদ্দেশ্যে বলেন, আপনারা যারা নেতৃত্বে আসছেন তারা সংগঠনের সকল সদস্যদের-কে যথাযোগ্য মুল্যায়ন করবেন। তাহলেই তারা আপনাদের-কে যথাযথ সম্মান করবে। আর সংগঠনের সকল-কে সকলের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে এবং এটি একটি মডেল সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত হবে।
যশোর বার্তা’র মফস্বল সাংবাদিক ফোরামের নব কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনি: সহ-সভাপতি শেখ মাহতাব হোসেন, সহ-সভাপতি আব্দুস সাত্তার কিনে, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদ, সহ: সাধারণ সম্পাদক এস এম জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বাচ্চু, সহ: সাংগঠনিক সম্পাদক এস এম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোল্লা অবাইদুর রহমান, দপ্তর সম্পাদক সোহেল রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন হোসাইন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মোল্লা মহব্বত আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক ওয়াহিদ হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি সাইফুদ্দিন সাইফুল, নির্বাহী সদস্য শাহানুর আলম, নওয়াব আলী, পলাশ হোসেন হৃদয়, ইবাদুল ইসলাম, শরিফুল ইসলাম, হাফিজুর রহমান কাজল, তরিকুল ইসলাম।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com