মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

তারুণ্যের অধিকার সমাবেশ সফল করতে’ বাগআঁচড়ায় প্রচার মিছিল

Reporter Name / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫
তারুণ্যের অধিকার সমাবেশ সফল করতে’ বাগআঁচড়ায় প্রচার মিছিল

 

আগামী ১৬ মে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে যশোরের শার্শা উপজেলার প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার বাগআঁচড়া বাজাবে যুবদল, স্বেচ্ছাসেবকদল, ও ছাত্রদলের আয়োজনে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

উক্ত প্রচার মিছিলটি বাগআঁচড়া হাই স্কুলের শহীদ মিনার থেকে শুরু হয়ে বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারতলা জিরো পয়েন্টে মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রচার মিছিলে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক’ সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তাফিজ্হা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ন আহবায়ক কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, সদস্য সচিব সবুজ খান, উপজেলা স্বেচ্ছাসেবদলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আসাদুজ্জামান মিঠুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com