মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

জুলাই শহীদদের স্মরণে পাউবোর শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধিঃ / ৫৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মোৎসর্গকারী জুলাই আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো), সাতক্ষীরা বিভাগ-২।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় জেলা শহরের কাটিয়ায় অবস্থিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা বিভাগ-২ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া, উপবিভাগীয় প্রকৌশলী মো. আশিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. লিয়াকত আলী ও মো. আব্দুল আলিম।এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন (রেজি. নং-বি-১৯০১, সিবিএ) সাতক্ষীরা শাখা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমানসহ পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে বলে উপস্থিত বক্তারা অভিমত ব্যক্ত করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com