সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Notice :
দৈনিক সাতক্ষীরার তথ্য

দৈনিক যশোর বার্তা’র বার্ষিক মিলনমেলায় মোহাম্মদ মুজাহিদ সেরা সাংবাদিক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধিঃ / ২৭২ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

উৎসবমুখর পরিবেশে দৈনিক যশোর বার্তা’র বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা মোড়ে শুক্রবার দিনব্যাপী এ মিলনমেলার আয়োজন করা হয়। মিলনমেলাকে ঘিরে পত্রিকার সাংবাদিক, প্রতিনিধি, অতিথি ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস. এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং দৈনিক যশোর বার্তা’র নির্বাহী সম্পাদক শেখ দিনু আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম, সংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, যশোর জেলা মুদ্রণ শিল্প সমিতির সহ-সভাপতি শরিফুল ইসলাম, যশোর আধুনিক হাসপাতাল (প্রাঃ) লি. এর চেয়ারম্যান লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থভিত্তিক সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানের একপর্যায়ে দৈনিক যশোর বার্তা’র সাংবাদিকতায় বিগত এক বছরে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিক ও প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি জাহিদ হাসান টুকুন।

সেরা সাংবাদিক নির্বাচিতদের মধ্যে রয়েছেন—সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ (ক্রাইম রিপোর্টিং ও বিজ্ঞাপন—বেসরকারি), নিজস্ব প্রতিনিধি শেখ মাহতাব হোসেন, বিশেষ প্রতিবেদক মালিকুজ্জামান কাকা, বিশেষ প্রতিবেদক আব্দুস সাত্তার কিনে, প্রধান প্রতিবেদক কল্যাণ রায় জয়ন্ত, নিজস্ব প্রতিবেদক মোল্যা অবায়দুর রহমান, সাধারণ বিভাগে ঝিনাইদহ জেলা প্রতিনিধি শাহানুর আলম, খুলনা ব্যুরো প্রধান এস. এম জসিম উদ্দিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি কে. এম ইদ্রিস আলী, সেরা আলোকচিত্র শিল্পী সানোয়ার আলম সানু, সেরা বিজ্ঞাপনদাতা (সরকারি) সাইফুল ইসলাম, মোহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি সাদ্দাম হোসেন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি এস. এম তাজাম্মুল হোসেনসহ আরও অনেকে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সহসম্পাদক মোহাম্মদ মুজাহিদ তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্বশীল সাংবাদিকতা ও ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ সেরা সাংবাদিক হিসেবে সম্মাননা অর্জন করেন, যা অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত বন্ধন সুদৃঢ় করতেই এ ধরনের মিলনমেলার আয়োজন করা হয়, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মিলনমেলায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা ও উপজেলা প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

add-nolta

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com